সহবাসে রাজি হননি লিভ ইন সঙ্গী, রাগে তরুণীকে কুপিয়ে খুন করল যুবক। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোর শহরে।
পুলিশ সূত্রে খবর, গুনা জেলার বছর ২৪ এর প্রবীণ সিং ধাকড় নামে এক বাসিন্দা শহরের রাওজি বাজার এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকত। এরপর বছর ২০ এর এক তরুণীর সঙ্গে ইনস্টাগ্রামে আলাপ হয় প্রবীনের। সম্প্রতি উভয়ে একসঙ্গে থাকতে শুরু করেন। সূত্রের খবর, ৭ ডিসেম্বর রাওজি এলাকার বাড়িটি ভাড়া নিয়ে একসাথে থাকার পর ৯ ডিসেম্বরে ওই বাড়ি থেকেই তরুণীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়।
ইন্দোর পুলিশ সুত্রে খবর, লিভ-ইন সঙ্গী সহবাসে রাজি না হওয়ায় ওই যুবক মেজাজ হারিয়ে ছুরি দিয়ে তরুণীর গলায় এবং বুকে আঘাত করেন। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তরুণীর। ঘটনাটি ঘটানোর পরেই বাইরে থেকে ঘর বন্ধ করে পালিয়ে যায় অভিযুক্ত যুবক প্রবীণ সিং ধাকড়। প্রমাণ লোপাটের আশায় তরুণীর মোবাইলটিও সঙ্গে নিয়ে অভিযুক্ত যুবক পালিয়ে গেলেও তল্লাশি অভিযান চালিয়ে ইতিমধ্যেই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।







