খেলাধুলা

নতুন সূর্যোদয় , সিএবি দ্বিতীয় ডিভিশন লীগে অনন্য ইনিংস কাকদ্বীপের সত্যমের

নতুন সূর্যের উদয় বোধ হয় , এভাবেই হয় । কাকদ্বীপের ছেলে সত্যম পাত্র , দ্বিতীয় ডিভিশন লীগ ম্যাচে ৩০৬ রান করে তাক লাগিয়ে দেন। ম্যাচ ছিলো কাশীপুর ক্লাব বনাম বাটা স্পোর্টিং ক্লাবের । এই ম্যাচে ২০১ বলে ৩০৬ রান করে সত্যম অন্যন্য ইনিংস উপহার দেন , নিজের দল কাশীপুর ক্লাবকে । তাঁর ৩০৬ রানের আগুন ইনিংসে ছিল ৪৭ টি বাউন্ডারি , কিন্তু শেষ পর্যন্ত আফনান মোল্লার বলে শুভম যাদবের হাতে নিজের উইকেট দিয়ে দেন তরুণ সত্যম ।

জয় ক্রিকেট অ্যাকাডেমির ছাত্র সত্যম । ২০২৫ এর মাত্র এই কয়েকদিনে গড়ে ফেলেছেন ৮৩৫ রান । দ্বিতীয় ডিভিশন লীগের এই ৩০৬ রান বাদেও সত্যমের ঝুলিতে এবছরে রয়েছে আরো দুটি শতক । সত্যমের এই দুর্দান্ত ইনিংসের পর তাঁর কোচ তথা জয় ক্রিকেট অ্যাকাডেমির হেড কোচ জয় বাগ জানিয়েছেন , ” সত্যমের সাউথ ২৪ পরগণার ইন্টার ডিস্ট্রিকট খেলতে আসা থেকে আমার সঙ্গে পরিচয় । তারপরে আমার কাছেই ওর কোচিং । এবছর আমিই ওকে কাশীপুর ক্লাবে দিই। এর আগেও সত্যম আন্ডার ১৬ মেয়র্স কাপে ২০০ রান করে স্কুল সিএবিতে । সত্যম খুব ভালো ছেলে । আশা করি , সত্যম আগামী দিনে আরো অনেক দূর এগোবে । আমি ওর কোচ হতে পেরে , নিজেকে গর্বিত মনে করছি ।”

কোচ জয় বাগ আরো জানান , ” জয় ক্রিকেট অ্যাকাডেমি খুব সাফল্যের সঙ্গেই এগোচ্ছে । আমি এই অ্যাকাডেমিটা করতে পেরে এবং এখান থেকে অনেক খেলোয়াড় কলকাতার মাঠে খেলছে , এটাই আমার কাছে প্রাপ্তি । আমি জয় ক্রিকেট অ্যাকাডেমির কোচ হতে পেরে , খুবই গর্বিত ।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.