জেলা

খোয়া বোঝায় লরির সাথে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটনাস্থলে গুরুতর আহত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী

জাতীয় সড়ক সম্প্রসারনই যেনো এক প্রকার মরণ ফাদ হয়ে উঠেছে নদীয়ার কৃষ্ণ নগর থেকে শান্তিপুর হয়ে রানাঘাট গামী রোড। যেখানে প্রায়শই লেগে থাকছে ছোট বড় পথ দূর্ঘটনার মতো ঘটনা। আর যার জেরে কখনো আহত বা কখনো প্রাণও যাচ্ছে সাধারণ মানুষের। তেমনই এক মর্মান্তিক পথ দূর্ঘটনা ঘটে গেলো বুধবার দুপুরে, ঘটনাস্থল সেই শান্তিপুর এলাকার ৩৪ নং জাতীয় সড়ক। আর এদিনের এই ভয়াবহ পথ দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থি সহ অসংখ্য বাসযাত্রী।

জানা যায়, বুধবার দুপুরে নদীয়ার শান্তিপুর পাঁচপোতা সংলগ্ন জাতীয় সড়কে এদিন একটি খোয়া বোঝাই লরির সাথে যাত্রী বোঝাই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়, ঘটনাস্থলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় বাসটি, এছাড়াও নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে পড়ে যায় খোয়া বোঝায় লরিটিও।

স্থানীয় সুত্রে জানা যায় বাসটি কৃষ্ণনগরের উদ্দেশ্যে যাচ্ছিল, আর লড়িটি রানাঘাটের উদ্দেশ্যে। দুটি গাড়ি একই রোডে যাতায়াত কড়াই এই ভয়াবহ দুর্ঘটনা বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। স্থানীয়দের তৎপরতায় দূর্ঘটনার পর বাসযাত্রী দের উদ্ধার করে তাদের স্থানীয় হাসপাতালে পাঠানো শুরু হয়। খবর পেয়ে পরে ঘটনাস্থলে যায় শান্তিপুর পুলিশ সহ রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা।
সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.