সকালের ঘন কুয়াশার জেরে, ভয়াবহ পথ দুর্ঘটনা নিহত হলেন এক ব্যক্তি। বুধবার সকাল আনুমানিক সাড়ে ছটা নাগাদ শান্তিপুর থানার অধীনস্ত গোবিন্দপুর ১২ নম্বর জাতীয় সড়কের ভয়াবহ পথ দুর্ঘটনায় নিহত হলেন এক ব্যক্তি, আহত দুই। তাদের শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রতিদিনের মতোই দিগনগর বাসিন্দা মাছ ব্যবসায়ী কাশেম দফাদার গোবিন্দপুর মাছের আড়ৎ থেকে মাছ নিয়ে দিগনগরের দিকে যাচ্ছিলেন তখনই উল্টো দিক থেকে একটি বালি বোঝাই ডাম্পার এসে সজরে ধাক্কা মারলে ঘটনাস্থলে ই কাশেম দফাদার নামে মাছ ব্যবসায়ী প্রাণহারান হন। এবং টোটো তে থাকা আরও দুজন আহত, ঘটনাস্থলে দুমড়ে মুছড়ে গিয়েছে টোটো । তড়িঘড়ি পৌঁছায় শান্তিপুর থানা ও রানাঘাট পুলিশ জেলার একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা । দুর্ঘটনার পরে দীর্ঘক্ষন অবরুদ্ধ হয়ে পড়ে ১২ নম্বর জাতীয় সড়ক । আর এই ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
Read Next
November 19, 2026
রক্ত পরীক্ষা না করেই রিপোর্ট তৈরি! রোগীর আত্মীয় সেজে বর্ধমানে হানা প্রাক্তন বিচারপতির, বন্ধের নির্দেশ দুই সেন্টারকে
November 18, 2026
১১টি গরু নিয়ে গভীর রাতে ছোট হাতি গাড়িতে যাত্রা! বেলদায় পুলিশের অভিযানে গ্রেফতার দুই, আটক গাড়ি
November 18, 2026
চিকিৎসা করিয়ে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে পড়ল মারুতি ভ্যান, অল্পের জন্য রক্ষা যাত্রীদের
November 18, 2026
ভুল রক্ত দেওয়ার অভিযোগ, শেষরক্ষা হল না! জলপাইগুড়ির হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য
November 17, 2026
বিয়ের আগেই দেবাংশুর বাড়িতে কার্তিক! প্রতিমার ছবি পোস্ট করে বিশেষ বার্তা তৃণমূলের প্রাক্তন যুবনেতার
November 16, 2026







