বর্তমান সময়ে রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় ভেঙে পরেছে একাধিক বিপদজনক বাড়ি। তাই এবার রাজ্যের বিভিন্ন প্রান্তে যেখানেই বিপজ্জনক বাড়ি রয়েছে, সেই সমস্ত কিছু খুঁজে ভেঙে ফেলার তোড়জোড় শুরু করেছে বিভিন্ন পৌরসভা ও পৌরনিগম গুলো। বৃহস্পতিবার থেকে ট্যাংরায় শুরু হতে চলেছে সেই কাজ।
এর আগে হেলে পড়া বাড়ির ঘটনায় ইতিমধ্যেই প্রোমোটারের বিরুদ্ধে ট্যাংরা থানায় অভিযোগ দায়ের হয়েছে। এরপরেই তড়িঘড়ি বুধবার এইসব ধরনের বিপদজনক বহুতল নিয়ে কি করা যায় সেই বিষয় নিয়ে কলকাতা পুরসভায় বৈঠক হয়েছে। তারপরেই বৃহস্পতিবার সকাল থেকে বিপদজনক বহুতল ভাঙার সিদ্ধান্ত নেয়। যদিও এই বহুতলগুলো সোমবার ভাঙা হবে বলে জানা গিয়েছিল প্রথম দিকে। পরে বৈঠকে সিদ্ধান্ত হয় এই বহুতল ভাঙার কাজ শুরু হবে ঠিক বৃহস্পতিবার সকাল থেকে। এই ভাঙার কাজ শুরু হবে ট্যাংরার ৫৮ নম্বর ওয়ার্ডে।
অনেক আগেই সেই বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল কলকাতা পৌরসভা। তবে সেই কথা শোনা হয়নি, তারপরই কিছুদিন আগেই সেই বাড়ি ভেঙে পরে। যার ফল এবার সেই বহুতল ভেঙে দিতেই হবে বলে নির্দেশ এসেছে। তবে এই খবর সামনে আসতে প্রবল চিন্তার ভাঁজ পরেছে স্থানীয় বাসিন্দাদের কপালে। তবে যে কোনো রকম বড়সড়ো রকমের বিপদ এড়াতে এই পন্থায় অবলম্বন করতে হবে বলে জানিয়েছে পৌরসভা।







