বহুতল ভেঙে পড়ার কাণ্ডে এবার গ্রেপ্তার হলেন হরিয়ানার এক ইঞ্জিনিয়ারিং সংস্থার কর্ণধার। ওই সংস্থা সেই বহুতলটিকে সোজা করার কাজের বরাত পায়। সোজা করার কাজ চলাকালীনই বহুতলটির একতলায় একাংশ ভেঙে পরে ফলে বিপজ্জনক ভাবে চারতলা ওই বহুতল বাড়িটি হেলে পড়ে। এই ঘটনায় আগেই গ্রেফতার করা হয় ওইবহুতলের প্রোমোটারকে।
গত ১৪ জানুয়ারি বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনিতে একটি বহুতল হেলে পড়ে। সৌভাগ্য বসত ওই সময়ে বহুতলটিতে কোনও বাসিন্দা ছিলেন না। কিছু বছর আগে নির্মিত বহুতলটি প্রথমেই এক দিকে হেলে ছিল বলে অভিযোগ। ফলে সেটাই সোজা করার বরাত দেওয়া হয় হরিয়ানার সংস্থাকে। বহুতল সোজা করার কাজ হওয়ায় বাসিন্দারা অন্যত্র ছিলেন। সেই সময়েই আচমকা একতলার একাংশ ভেঙে পড়ে। এর ফলে সমগ্র বহুতলটি এক দিকে হেলে যায়। পরে কলকাতা পুরসভা সেই বহুতল ভাঙার প্রক্রিয়া শুরু করে। ঘটনার ২১ দিনের মাথায় গ্রেফতার করা হয় সংশ্লিষ্ট সংস্থার কর্ণধারকে।
বহুতলের বাসিন্দারা জানিয়েছেন, বহুতলটি এক দিকে হেলে যাওয়ার কথা তাঁরা প্রোমোটারকে বলেছিলেন। প্রোমোটার ওই হরিয়ানার সংস্থাকে বহুতল সংস্কারের কাজের বরাত দেন। সোমবার যাঁকে গ্রেফতার করা হয়, সেই অভিষেক হরিয়ানার একটি ইঞ্জিনিয়ারিং সংস্থার কর্ণধার বলেই জানা যায় । এখনতাঁকে জিজ্ঞাসাবাদ করেকোথায় গাফিলতি ছিলো খুঁজতে চান তদন্তকারীরা।






