রাজনীতিরাজ্য

চিরদিনই উনি ফিকে। যে রিটায়ার্ড আর টায়ার্ড তার কাছ থেকে কি আশা করা যায়।কীর্তি আজাদকে খোঁচা দিলীপ ঘোষের

শহর বর্ধমানের তেলিপুকুর সদরঘাট ময়দানে প্রাতঃ ভ্রমণ সেরে চা চক্রে অংশগ্রহণ করে চৈত্র ছট বিহারী সম্প্রদায়ের একটি অনুষ্ঠানের যোগদান করেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। চৈত্র ছট অনুষ্ঠানে অংশগ্রহণ করে সেখানে ঠেকুয়া বিলি করেন সকলের উদ্দেশ্যে।
সোমবার চায় পে চর্চায় সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ।
আমি সবসময় ব্যাটিং বোলিং করি সেই জন্য কেউ আসে না আমার সামনে। যে এসেছে সেও বুঝতে পারছেন সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন দিলীপ ঘোষ। ব্যাট, বল, রাজনীতি, ক্যারাটে সব জানি এখনো করি। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের উদ্দেশ্যে বলেন, “*চিরদিনই উনি ফিকে। যে রিটায়ার্ড আর টায়ার্ড তার কাছ থেকে কি আশা করা যায়। উনি নিজেও বুঝতে পারছেন এখানকার জনতা আর নিচ্ছে না পার্টির লোকেরাই বেরোচ্ছেন না ওনার সাথে*”। ওরা ওদের ব্যাপারটা দেখে নেবে আমরা আছি মানুষের সাথে। পঞ্চায়েতে বিজেপি জিততে পারেনা সাংবাদিকদের প্রশ্নের দিলীপ ঘোষ বলেন, পঞ্চায়েত ভোটে পুলিশদের গুন্ডা দিয়ে ভোট লুট করা হয় পরের পঞ্চায়েতে দেখে নেবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.