খেলাধুলা

মুম্বাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে ছিটকে গেলেন জয়সওয়াল

মুম্বাই রঞ্জি ট্রফি সেমিফাইনালের আগে বড় ধাক্কা খেল। দলের অন্যতম প্রধান ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল গোড়ালির চোটের কারণে বিদর্ভের বিরুদ্ধে ম্যাচ থেকে ছিটকে গেলেন। রবিবার অনুশীলনের সময় তিনি ডান গোড়ালিতে চোট পান, যার ফলে তাঁকে এখন নাগপুর থেকে বাড়ি ফিরে যেতে হচ্ছে।

ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডেও ছিলেন না। জয়সওয়ালকে মূলত ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ দলে রাখা হয়েছিল, তবে শেষ মুহূর্তে বদল এনে তাঁর জায়গায় নেওয়া হয় ভরুণ চক্রবর্তীকে। এরপর তিনি ‘নন-ট্রাভেলিং রিজার্ভ’ হিসেবে দলে ছিলেন, কিন্তু বর্তমানে চোটের কারণে তাঁকে পুরোপুরি বাইরে চলে যেতে হচ্ছে।

মুম্বাই দলে যথেষ্ট বিকল্প থাকায় যশস্বীর পরিবর্তে নতুন খেলোয়াড় নেওয়া হচ্ছে না। অজিঙ্ক রাহানে, সূর্যকুমার যাদব, শিবম দুবে এবং শার্দুল ঠাকুর রয়েছেন দলে। দুবে নিজেও ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডের ‘নন-ট্রাভেলিং রিজার্ভ’, তাই তাঁকে ডাকা হলে তিনি দুবাই উড়ে যেতে পারেন।

এবারের রঞ্জি ট্রফিতে মাত্র এক ম্যাচ খেলেছিলেন যশস্বী। জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে তিনি প্রথম ইনিংসে ৪ এবং দ্বিতীয় ইনিংসে ২৬ রান করেছিলেন। সেই ম্যাচে মুম্বাই পাঁচ উইকেটে পরাজিত হয়।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই এবার রঞ্জি ট্রফিতে খুব একটা সহজ সফর করেনি। কোয়ার্টার-ফাইনালে হরিয়ানার বিপক্ষে কঠিন পরিস্থিতি থেকে বাঁচতে হয়েছিল। এবার সেমিফাইনালে তারা মুখোমুখি হচ্ছে বিদর্ভের, যারা এবারের রঞ্জিতে দুর্দান্ত ছন্দে রয়েছে।

বিদর্ভ আটটি ম্যাচের মধ্যে সাতটি জিতে ফাইনালের দিকে এগিয়ে যাচ্ছে। কোয়ার্টার-ফাইনালে তারা তামিলনাডুকে ১৯৮ রানে হারিয়ে নিজেদের শক্তি দেখিয়েছে। যশস্বী জয়সওয়ালের না থাকা মুম্বাইয়ের ব্যাটিং লাইনআপে বড় শূন্যস্থান তৈরি করবে, এখন দেখার, তারা এই চ্যালেঞ্জ কিভাবে সামাল দেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.