কলকাতারাজ্য

সূচনা হয়ে গেলো ব্রিগেডে পাঁচ লক্ষ মানুষের সম্মিলিত গীতাপাঠের

কলকাতা: দুই বছর পর ফের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে ঐতিহাসিক গীতাপাঠ অনুষ্ঠান। রবিবার ‘সনাতন সংস্কৃতি সংসদ’-এর উদ্যোগে এই বিশাল ধর্মীয় অনুষ্ঠানে একসঙ্গে প্রায় পাঁচ লক্ষ মানুষ গীতা পাঠ করবেন, এমনই দাবি আয়োজকদের। সকাল ৯টা থেকে শুরু হবে অনুষ্ঠান।

এই মহাযজ্ঞের জন্য ব্রিগেডে তৈরি করা হয়েছে মোট তিনটি মঞ্চ।

মূল মঞ্চে থাকবেন সর্বভারতীয় পরিচিত সাধুসন্তরা।

পাশের দুটি মঞ্চে উপস্থিত থাকবেন রাজ্যের বিশিষ্ট সাধুসন্তরা।
অনুষ্ঠানের সূচনা হবে তিনটি সংগীত পরিবেশনের মাধ্যমে।

বিজেপির একাধিক শীর্ষ নেতা উপস্থিত থাকতে পারেন
রাজ্য বিজেপির প্রথম সারির একাধিক নেতা-নেত্রীর উপস্থিতির সম্ভাবনা রয়েছে এই অনুষ্ঠানে।
সূত্রের খবর,

প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ,

বর্তমান রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য,

কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার রা ব্রিগেডে আসতে পারেন।
তবে এখনও পর্যন্ত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতি নিশ্চিত নয়।

রাজনীতি নয়, ধর্ম ও সংস্কৃতিই মূল লক্ষ্য: আয়োজক
‘সনাতন সংস্কৃতি সংসদ’-এর তরফে কার্তিক মহারাজ আগেই স্পষ্ট জানিয়েছেন,

“এই আয়োজনের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। এটি সম্পূর্ণ ধর্মীয় ও সামাজিক কর্মসূচি। পশ্চিমবঙ্গের আধ্যাত্মিক ঐতিহ্যকে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য।”

মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে আমন্ত্রণ, উপস্থিতি অনিশ্চিত
জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল সি ভি আনন্দ বোস-কে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল।

রাজভবন সূত্রে খবর, দিল্লিতে থাকার কারণে রাজ্যপাল উপস্থিত থাকতে পারবেন না।

অন্যদিকে, মুখ্যমন্ত্রীর উপস্থিতি নিয়েও কোনও নিশ্চিত তথ্য এখনও মেলেনি।

উপস্থিত থাকছেন দেশজুড়ে পরিচিত সাধুসন্তরা
এই বিরাট ধর্মীয় সমাবেশের

সভাপতিত্ব করবেন গীতা মণীষী মহামণ্ডলের স্বামী জ্ঞানানন্দজী মহারাজ,

প্রধান অতিথি হিসেবে থাকবেন পদ্মভূষণ সাধ্বী ঋতম্বরা,

সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাবা রামদেব,

এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাগেশ্বরধাম সরকারের ধীরেন্দ্র শাস্ত্রী।

পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ, জোর কদমে প্রস্তুতি
ব্রিগেডের কেন্দ্রস্থলের মূল মঞ্চকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে।
আয়োজকদের দাবি,

বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে

নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যেই জোরদার করা হয়েছে।

রবিবার সকাল থেকে ব্রিগেডে লক্ষ লক্ষ মানুষের সমাগমে তৈরি হতে চলেছে এক অভূতপূর্ব আধ্যাত্মিক আবহ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.