দেশ

জম্মু কাশ্মীরে ব্যান করা হচ্ছে মদ্যপান ! নিষেধাজ্ঞা জারি পর্যটকদের ওপরেও ?

ভূস্বর্গের সুখ উপভোগ করতে গেলে এবার ত্যাগ করতে হবে মদ্যপান ! শরীর গরম করার জন্যও এবার থেকে ব্যবহার করা যাবে না সুরা ! সূত্রের খবর মদ ব্যান করার দাবি উঠেছে জম্মু কাশ্মীরে । প্রথম এই দাবী উঠেছিল ২০১৬ সালে । কিন্তু সেই সময়ে মেহবুবা মুফতির দল পিডিপি মদ ব্যানের বিষয়ে আপত্তি জানিয়েছিল । কিন্তু প্রায় ৯ বছর বাদে , এখন চিত্রটা সম্পূর্ণ আলাদা । মেহবুবা মুফতিই ভূস্বর্গে মদ ব্যান করার জন্য প্রচার শুরু করেছেন , তিনি নিজেই চাইছেন জম্মু ও কাশ্মীরে মদ ব্যান হোক ।

ইতিমধ্যেই , বিগত প্রায় ১ সপ্তাহ ধরে , মদ ব্যান করার পোস্টার পড়ছে জম্মু কাশ্মীরের বিভিন্ন জায়গায় । পাশাপাশি তাদের দাবী স্থানীয় ঐতিহ্য এবং সংস্কৃতিকে যেনো পর্যটকরাও সম্মান করেন । এমনকি পুলিশ পোস্টারগুলি সরাতে গেলেও , সরব হচ্ছেন বিরোধীরা ।

উল্লেখ্য আসন্ন বাজেট অধিবেশনেও মদ ব্যান করার প্রস্তাব উঠতে পারে বলে অনুমান । জানা গিয়েছে পিডিপি ও ন্যাশনাল কনফারেন্স , দুই দলই দাবী জানাতে পারেন মদ ব্যান করার । সূত্রের খবর , ইতিমধ্যেই বিভিন্ন ছোট রাজনৈতিক দল গুলিও আর্জি জমা দিয়েছে , মদ বিক্রির উপরে নিষেধাজ্ঞা জারি করে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.