কলকাতা

ফের ফিরলো কলকাতার ঐতিহ্য, ৩০০০ আধুনিক হলুদ ট্যাক্সি কলকাতার পথে

পরিবহনমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীর উপস্থিতিতে কলকাতার রাস্তায় চালু হলো 3000 আধুনিল হলুদ ট্যাক্সি। রাজ্য পরিবহন দপ্তরের পরিচালিত যাত্রী সাথী অ্যাপের সঙ্গে যুক্ত করা হয় এই হলুদ ট্যাক্সি গুলিকে।
গণপরিবহণ ব্যাবস্থাকে আরও উন্নত করতে এবার রাজ্যে একাধিক সংস্থার বিনিয়োগ। মোট চারটি সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয় রাজ্যে সরকার। আর তারই মধ্যে একটি এনএ মোবিলিটি প্রাইভেট লিমিটেড। অ্যাপ ক্যাব সংস্থার উদ্যোগে কলকাতার জনপ্রিয় অ্যাম্বাসেডের হলুদ ট্যাক্সি রূপ বদলে ফের ফিরল রাজপথে। হিন্দুস্তান মোটর্স বন্ধ হয়ে যাওয়ার পর বন্ধ হয় গিয়েছে অ্যাম্বাসেড গাড়ির উৎপাদন, তাই এনএ মোবিলিটি প্রাইভেট লিমিটেড চুক্তিবদ্ধ হয়ে মারুতি সংস্থার সঙ্গে । এই সংস্থার উৎপাদিত ওয়্যাগন আর মডেলের গাড়িটিকে হলুদ রং দিয়ে নামানো হচ্ছে পথে।
15 বছরের পুরোনো যেসব হলুদ ট্যাক্সি বাতিল হয়ে যাচ্ছে, সেই গাড়ির চালকরাই যাতে আবার এই নতুন হলুদ ট্যাক্সিগুলি চালাতে পারেন সেই ব্যবস্থাও করা হয়। তাই ট্যাক্সি বাতিল হয়ে গেলেও গাড়ির চালক কর্মহীন হয়ে পড়বেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.