সোমবার, ১০ মার্চ বেপরোয়া গতিতে ছুটে চলা একটি পোর্শে গাড়ির সাথে দু-চাকার স্কুটারের সংঘর্ষ। ঘটনার জেরে প্রাণ হারায় এক যুবক আহত দুই তরুণীও। অভিযুক্ত গাড়ির চালককে তৎপর গ্রেফতার করে পুলিশ।
ঘটনাটি ঘটে চণ্ডীগড়ের সেক্টর ৪-এর একটি পেট্রোল পাম্পের কাছে। পোর্শে গাড়িটি প্রথমে সটান ধাক্কা মারে একটি স্কুটারে তারপর তা আর একটি স্কুটারকে গিয়ে ধাক্কা মারে। দুর্ঘটনায় মৃত বছর চব্বিশের যুবক অঙ্কিত। নয়াগাঁওয়ে বাসিন্দা তিনি। মঙ্গলবারই ছিল অঙ্কিতের জন্মদিন। কিন্তু কেউই বোধহয় স্বপ্নেও ভাবতে পারেননি যে, অঙ্কিতের জীবনের এটাই শেষ দিন হবে। বেপরোয়া গতিতে ছুটে আসা গাড়ির ধাক্কার তাঁর দেহ দুই ভাগে ভাগ হয়ে যায়।
পরিবার জানান যে, চণ্ডীগড়ে বিলাসবহুল গাড়ির বেপরোয়া গতির বলি হয় তাঁদের ছেলের।
সূত্রের খবর, প্রবল গতিতে রাজ ভবনের দিকে ছুটছিল পোর্শে গাড়িটি। প্রথমে গাড়িটি গিয়ে একটি স্কুটারকে ধাক্কা মারে। এরপর তা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সোজা গিয়ে ধাক্কা মারে একটি অ্যাক্টিভাকে। এরপর একটি খুঁটিতে ধাক্কা মারে পোর্শেটি। আর অ্যাক্টিভায় ছিলেন দুই তরুণী। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের সিক্সটিন্থ হাসপাতালে ভর্তি করা হয়ে।
পোর্শে গাড়িটির সামনে ইঞ্জিনে অ্যাক্টিভাটি আটকে যায়। ফলে তা বেশ দীর্ঘ দূরত্ব পর্যন্ত অ্যাক্টিভাটিকে হিঁচড়ে নিয়ে যায়। পোর্শের চালককে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে গাড়িটি বাজয়াপ্ত করা হয়েছে। অভিযুক্ত চালকের বিরুদ্ধে গাফিলতি, গাড়ির বেপরোয়া গতি এবং পথ দুর্ঘটনা সংক্রান্ত ধারার আওতায় মামলা রুজু করা হয়ে। তদন্তে জানা গিয়েছে যে, পোর্শে গাড়িটি রয়েছে সেক্টর ২১-এর বাসিন্দা সঞ্জীবের নামে। আহত তরুণীদের নাম জানা গিয়েছে। তাঁদের নাম সোনি এবং গুরলীন।







