ইদ-উল ফিতরের দিন এক মর্মান্তিক দুর্ঘটনায় বাংলাদেশের চট্টগ্রামের লোহাগাড়ায় আতঙ্কের পরিবেশ। বাস ও মিনি বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন পাঁচজন। পাশাপাশি আহত হয়েছেন আরও ১২ জন। সোমবার সকাল সাড়ে ৭টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে উপজেলার জাঙ্গালিয়া মাজার গেইট এলাকায়। নিহতদেড় পরিচয় মো.জাহেদ, রিফাত (২৯), নাজিম, জিয়ান হোসেন অপু ও ছিদ্দিক।
পুলিশ ও দমকল জানান, সৌদিয়া পরিবহনের একটি বাসের সাথে একটি মিনিবাসের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়েউ সকাল সাড়ে ৭টার দিকে লোহাগাড়া ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায় বাস ও মিনি বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত ও ১২ জন আহত হয়।







