নিজস্ব সংবাদদাতা,পূর্ব বর্ধমান:- আসন্ন পবিত্র ঈদ উপলক্ষে বুধবার প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার, রায়না বিডিও অফিসের কনফারেন্স রুমে। রায়না থানা ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে উক্ত বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন, সদর দক্ষিণ মহকুমা আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী, সিআইসি সুব্রত ঘোষ, রায়না থানার অফিসার ইনচার্জ সৈকত মন্ডল, রায়না-১ ব্লক উন্নয়ন আধিকারিক সহ এলাকার মসজিদের বিভিন্ন ইমাম। এছাড়াও ছিলেন, ব্লকের বিভিন্ন মসজিদে কর্মকর্তা ও বিশিষ্ট জনেরা।
রায়না থানার অফিসার ইনচার্জ সৈকত মন্ডল বলেন, ঈদকে কেন্দ্র করে কোথাও যেন না কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে সেই জন্য কমিউনিকেশন চ্যানেল ওপেন করেছি। আমাদের রায়না থানার গাড়ি ২৪ ঘন্টায় রাস্তা টহল দেবে তার সাথে থাকবে কুইক রেসপন্স টিম। এছাড়াও আমার মোবাইল নাম্বারের পাশাপাশি সিআইসি সাহেবের ফোন নম্বর দেওয়া হল কারও কোনরকম অসুবিধা হলে সঙ্গে সঙ্গে ফোন করবেন, আমরা তৎপর থাকবো জনসাধারণের জন্য।







