ফুলিয়া ব্লক প্রাথমিক হাসপাতাল বর্তমানে জল শূন্য। সমস্যায় হাসপাতালে চিকিৎসা করতে আসা রোগী ও রোগী পরিবার। দীর্ঘদিন ধরে পানীয় জল সংকট রয়েছে পাশাপাশি হাসপাতালের মেল ও ফিমেল ওয়ার্ডের শৌচালয়ে নেই জল। হাসপাতালের বাইরে থেকে জল কিনে এনে ব্যবহার করতে হচ্ছে রোগীদের। আর তাতেই সমস্যায় পড়ছেন হাসপাতলে চিকিৎসা নিতে আসা রোগী ও তার পরিবার। হাসপাতালের চিকিৎসাধীন রোগী ও তার পরিবারের সদস্যদের অভিযোগ দীর্ঘ ২৫ দিন ধরে শৌচালয় নেই জল। বাইরে থেকে জল কিনে এনে শৌচালয় ব্যবহার করতে হচ্ছে। ডায়রিয়া ও ট্রাইফয়েড সহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা ভর্তি রয়েছেন হাসপাতালে। বর্তমানে জলের অভাবে সমস্যায় পড়ছেন। বারংবার হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েও কোন সূরাহা মেলেনি। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ হাসপাতালের পরিকাঠামো ভেঙে পড়েছে, হাসপাতালে নেই কোন পরিষেবা। এছাড়াও অভিযোগ করছেন হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক দীর্ঘদিন ধরেই তিনি হাসপাতালে আসেন না। হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতার কারণে হাসপাতালের চিকিৎসা উপর নির্ভরশীল একাধিক দরিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারগুলো চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। হাসপাতালের জল সংকটের খবর সংগ্রহ করতে গেলে আমাদেরকে দেখে তড়িঘড়ি শৌচালয় জলের ব্যবস্থা করে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে হাসপাতাল চত্বরে রয়েছে একাধিক পানীয় জলের কল ও সজল ধারা প্রকল্প। প্রত্যেকটি পানীয় জলের কল ও সজল ধারা প্রকল্প অকেজ হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে। তার ফলেই পানীয় জল পাচ্ছেন না হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা। এই দরিদ্র পরিবারগুলো যারা হাসপাতালের উপর নির্ভরশীল তারা অর্থের অভাবে ওষুধ পর্যন্ত কিনতে পারেন না, তাদেরকেও পানীয় জল কিনে পান করতে হচ্ছে। হাসপাতালের জলের সংকটের খবর পেতেই ঘটনাস্থলে ছুটে আসেন শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি। তিনি সরোজমিনে হাসপাতাল চত্বর খতিয়ে দেখেন এবং রোগীদের সমস্যার কথা শোনেন। যদিও এ বিষয়ে হাসপাতালের বি.এম .ও.এইচ পূজা মৈত্রের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে প্রতিক্রিয়া না দিয়ে জানান, পি ডবলিউ ডি কে জানানো হয়েছে দ্রুত পরিষেবা স্বাভাবিক হবে । হাসপাতালের এই পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করলেন শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ।তিনি নিজেও হাসপাতালে পরিদর্শন করেন। কথা বলেন রুগীদের সাথেও।তবে হাসপাতালের এই করুণ পরিস্থিতির নিয়ে তৃণমূলের পক্ষ থেকে সাফাইয়ের সুর। হাসপাতালের এই পরিস্থিতির কথা জানতে পেরে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন নদিয়া জেলা স্বাস্থ্য আধিকারিক। এখন দেখার যে হাসপাতালে কত দ্রুততার সহিত পানীয় জলের সংকট মেটে।
Read Next
November 12, 2026
বক্সার জঙ্গলেও থাকতে নারাজ ‘ডুয়ার্সের রানি’! ফের পালাল বাঘিনি, গর্ভের তিন শাবক নষ্ট হওয়ার আশঙ্কা
November 12, 2026
মন্দারমণিতে বেআইনি নির্মাণে কড়া প্রশাসন: মাঝরাতে হোটেল ভেঙে আটক ৭
November 12, 2026
অফিসটাইমে বড় বিপত্তি! ভ্যাবলা স্টেশনে রেললাইনে ফাটল, থমকে শিয়ালদহ-হাসনাবাদ শাখার ট্রেন, চরম ভোগান্তিতে যাত্রীরা
November 10, 2026
চলন্ত বাইকে মোবাইলে ভিডিও করার অভিযোগ! বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, জখম ৩
November 9, 2026
শ্বশুরবাড়িতে খাওয়াদাওয়ার পরেই অসুস্থ, হাসপাতালে মৃত্যু যুবকের! খুনের অভিযোগে গ্রেফতার স্ত্রী
November 8, 2026
নন্দীগ্রামবাসীকে ১৫ কোটির ‘দীপাবলির উপহার’ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Related Articles
Check Also
Close
-
ভয়ংকর ঘটনা:- চলন্ত জেনারেটরে চুল জড়িয়ে মৃত্যুর স্কুল ছাত্রীরJanuary 10, 2024







