লোকসভা ভোটকে সামনে রেখে আজ মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ নারায়ণগড় ব্লক এর ঠাকুরচক বাজার এ আসেন। বিদ্যাসাগরের গলায় মাল্যদান এর মধ্য দিয়ে আজকের কর্মসূচি শুরু হয়।
তারপর তিনি প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, সাধারণ মানুষের জনজীবনের সমস্যা নিয়ে। এবং তা সমাধানের আশ্বাসও দেন । দিলীপ বাবুকে এত সামনে পেয়ে খুশি গ্রামবাসী বৃন্দ। জেলা সেক্রেটারি রমা রঞ্জন দাস বলেন, গ্রাম বাংলার সার্বিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী যা প্রকল্পের আয়োজন করেছে মুখ্যমন্ত্রী তা দুয়ারে পৌঁছে দিচ্ছে না। আমরা তা দেখতে আজকে গ্রামে গ্রামে পৌঁছে গেলাম এই কর্মসূচি আজকে সারাদিন চলবে।







