সুরাটে ১৩ বছর ছাত্রকে অপহরণ ও যৌন নির্যাতনের দায়ে গ্রেপ্তার শিক্ষিকা।
গত মাসের ২৫ তারিখ থেকে সুরাট থেকে নিখোঁজ ২৩ বছর বয়সী এক শিক্ষিকা এবং তার ১৩ বছরের ছাত্রকে বুধবার ভোরে গুজরাট-রাজস্থান সীমান্তের কাছে গ্রেপ্তার করা হয়। তাদেরকে রায়গড় গ্রামের কাছে আটক করা হয়।
মেহসানা এলাকার বাসিন্দা ওই শিক্ষক তিন বছর ধরে ছেলেটিকে টিউশন পড়াতেন। দুজনেই একই অ্যাপার্টমেন্টে থাকতেন , শিক্ষক তৃতীয় তলায় এবং ছেলেটির পরিবার দ্বিতীয় তলায়।
পুলিশ জানান, ছাত্র নিখোঁজ থাকাকালীন শিক্ষক একাধিকবার নাবালকের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে, ফলে শিক্ষিকার উপরে পসকো আইনে মামলা রুজু হয়। পাঁচ মাসের গর্ভবতী ওই শিক্ষিকা ছেলেটিকেই বাবা দাবি করায়, পুলিশ কর্তৃপক্ষ ডিএনএ পরীক্ষারও নির্দেশ দেয়।
ধরা পড়ার আগে তারা দুজন ভদোদরা, আহমেদাবাদ, জয়পুর, দিল্লি এবং বৃন্দাবন সহ বেশ কয়েকটি শহর গিয়েছিল। তাদের সুরাটের অ্যাপার্টমেন্টের সিসিটিভি ফুটেজে দেখা যায় শিক্ষক ছেলেটিকে নিয়ে চলে যাচ্ছেন। নাবালকের বাবা ছেলের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করার পর, ওই শিক্ষিকা তার ১১ বছর বয়সী ছাত্রকে অপহরণ করার অভিযোগে গ্রেফতার হন।
বাবা অভিযোগ জানায়, যে তাঁর ছেলে তার শিক্ষিকার একই সঙ্গে নিখোঁজ হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, শিক্ষিকা ছেলেটিকে তার সঙ্গে নিয়ে যান। এরপর, পুলিশ ঘটনার তদন্ত শুরু করে।
জিজ্ঞাসাবাদের সময় শিক্ষিকা মানসী প্রথমে পুলিশকে জানায় ছেলেটি তার টিউশন পড়তো এবং পড়াশোনার জন্য বাড়িতে তাকে তিরস্কার করত, অন্যদিকে তার পরিবারের কাছ থেকে বিয়ে করার সে চাপের মুখে পড়ে। হতাশায় পড়ে তারা পালিয়ে যায়, সুরাটে ফেরার র আগে দিল্লি এবং জয়পুরে ভ্রমণ করে।
পুলিশের ডেপুটি কমিশনার ভাগীরথ গাধভি নিশ্চিত করেন, শিক্ষক নাবালকটিকে পালানোর সময় বিভিন্ন স্থানে যৌন নির্যাতন করেন পুলিশ ছেলেটির বাবা-মায়ের অভিযোগের ভিত্তিতে অপহরণের মামলা দায়ের করে। শিক্ষকের বিরুদ্ধে পসকো আইনে মামলা করা হয়।







