ঘন কুয়াশার জেরে যখন বিপর্যস্ত বিমান পরিষেবা এমনকি দৃশ্যমান্যতার পরিমাণ ২৫০ মিটারেরও কম। ঠিক তখনই বাতিল করা হল ৪১টি উড়ান।
সূত্রের খবর, ঘন কুয়াশার জেরে দৃশ্যমান্যতার পরিমাণ ২৫০ মিটার হওয়ায় বিমান পরিষেবা বিপর্যস্ত হয়। শুধু তাই নয় বহু বিমান দেরিতে চলছে। আজ সকালে দৃশ্যমান্যতা কমে যাওয়ায় বিমানবন্দরে কোনও বিমান নামতে পারেনি। ইতিমধ্যেই ৪১টি উড়ান বাতিল করে দেওয়া হয়েছে। হাতে গোনা আর মাত্র কয়েকটি বিমান উড়ছে আকাশে। ফলে স্বাভাবিকভাবেই চরম হয়রানির শিকার হতে হচ্ছে বিমানযাত্রীদের। কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ পরিষ্কার জানিয়ে দিয়েছে, “কতক্ষণে পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হবে তা এখনও অজানা। ”
প্রসঙ্গত, গত কিছুদিন ধরেই ক্রমাগত ইন্ডিগো বিমান সংস্থার বিরুদ্ধে বিলম্বতার অভিযোগ তুলছেন যাত্রীরা। বিমান দেরি করে ছাড়ার ফলে স্বাভাবিক ভাবেই যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। রবিবার ইন্ডিগো বিমানের বিলম্বতার কারণে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। বিমানচালকের উপরে হাত তুললেন এক যাত্রী।







