জেলা

গঙ্গার বুকে তলিয়ে যাবে শ্রীরামপুরের একটা বড় অংশ ? আতঙ্কে নেহেরুনগরবাসী

পুজোর মুখেই দুর্ঘটনা ! মঙ্গলবারই গঙ্গাভাঙ্গনে তলিয়ে গিয়েছেন, মুর্শিদাবাদের বহু বাড়ি । সর্বস্ব হাতিয়ে ,মাথায় হাত পড়েছে বহু গ্রামবাসীর । আর এবার একই আতঙ্কের শিকার শ্রীরামপুরের নেহেরুনগরের বাসিন্দারা । গঙ্গায় ভয়াল ভাঙনে, রীতিমতো আতঙ্কিত তারা ।

উল্লেখ্য , সিদ্ধেশ্বরীতলা থেকে মাহেশ পর্যন্ত বিস্তৃত গঙ্গার পাড়ে , আগেই বহু জায়গাতে ভাঙনের চিহ্ন দেখা গিয়েছিল। চলতি বছরের অতি বৃষ্টি, সেই ভয়াবহতা আরো বাড়িয়ে তুলছে । বাড়ছে আশঙ্কাও।

স্থানীয় সূত্রে খবর , বেশ কিছু সময় ধরেই চাপ বাড়ছিল গঙ্গার ধারে । অবশেষে এবার গঙ্গার ধারের একটি গুরুত্বপূর্ণ রাস্তায় ধরে ফাটল। রাস্তার ফাটল এতটাই বড় , যে রাস্তার একটা বড় অংশ গঙ্গার দিকে বসে গিয়েছে । বলা বাহুল্য , যেকোনো সময়ই রাস্তাটি গঙ্গার বুকে তলিয়ে যেতে পারে । যার জেরে ভয়াবহ বিপদের মুখে পড়তে পারে শ্রীরামপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ড। কারণ সেই রাস্তা ধসে গেলেই গঙ্গার জলে প্লাবিত হয়ে যাবে গোটা এলাকা।

শ্রীরামপুরের ওই ওয়ার্ডের কাউন্সিলর সন্তোষ সিং জানিয়েছেন , “শ্রীরামপুরের গঙ্গা ভাঙন নিয়ে আমরা খুব আতঙ্কে আছি। প্রশাসনিক স্তরে ভাঙন রোধে পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। আশা করছি খুব দ্রুত কাজ শুরু হবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.