জেলা

দিদির সুরক্ষা কবচ কর্মসূচী পালন পিংলায়

সব্যসাচী গুছাইত, পশ্চিম মেদিনীপুর: পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে তৃনমূল কংগ্রেস‌ তার নির্বাচনী কৌশল সাজাতে ব্যাস্ত। একদিকে উত্তরবঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার কর্মসূচী পালনে ব্যস্ত। অপরদিকে দক্ষিনবঙ্গে তৃনমূলের নেতৃত্ব ও বিধায়করা দিদির সুরক্ষা কবচ কর্মসূচীর মাধ্যমে মানুষের সাথে ও পাশে থাকার আপ্রান চেষ্টা করছেন। প্রান্তিক মানুষের সাথে মিশে গিয়ে অভাব অভিযোগ শুনছেন, সমস্যার সমাধান করছেন। সরকারী প্রকল্পের বিভিন্ন সুবিধা সাধারন মানুষের কাছে তুলে ধরছেন।

আজ পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভার বিধায়ক তথা জেলার গুরুত্বপূর্ন নেতা অজিত মাইতি পিংলার ১নং গ্রাম পঞ্চায়েত এলাকার সাহারা গ্রামের শীতলা মায়ের মন্দিরে পূজো দিয়ে দিদির সুরক্ষা কবচ কর্মসূচী শুরু করেন। মানুষের সমস্যা, অভাব অভিযোগ শুনেন। পরবর্তীতে তিনি দলীয় নেতৃত্বদের সাথে কথা বলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.