জেলা

ভাগীরথী নদীতে ভেসে উঠল কলেজ ছাত্রের মৃতদেহ!

আটদিন নিখোঁজ থাকার পর কাঞ্চন তলা এলাকায় ভাগীরথী নদীতে ভেসে উঠল কলেজ ছাত্রের মৃতদেহ। রবিবার মৃতদেহ চিহ্নিত করণ করার পরেই ছেলের সাথে আশা বন্ধুদের ষড়যন্ত্রের জেরে এই ঘটনা বলে দাবি করলেন মৃতের মা।

খড়গপুরের নিউ টাউন থানার খরিদা বিধানপল্লীর বাসিন্দা রোহিত শর্মা কলেজ ছাত্র।গত বাইশে সেপ্টেম্বর বাড়ি থেকে রাতে বেরোয় দুজন বন্ধুর সাথে ঘুরতে যাবে বলে। এরপরই ২৩শে সেপ্টেম্বর তারা নবদ্বীপের মায়াপুরে পৌছায় আর সেখানেই ভাগীরথী নদীতে স্নান করতে নেমে তলিয়ে যায় রোহিত। রোহিতের মায়ের দাবি, ঐদিন তার সঙ্গে থাকা দুজন বন্ধু জোরপূর্বক তার ছেলেকে জলে নামিয়েছিল। আর তার ছেলে ডুবে যাওয়ার পিছনে রয়েছে তাদেরই হাত।

রবিবার পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানায় পৌঁছে মৃতদেহ চিহ্নিতকরণ করার পর চাঞ্চল্যকর দাবি মৃতের মায়ের। রবিবার সকালে সমুদ্রগড়ের কাঞ্চন তলা এলাকায় ভাগীরথী নদীর ঘাটে ওই ছাত্রের মৃতদেহ দেখতে পায় স্থানীয় এলাকার মাঝিরা। এর পরে স্থানীয় নাদনঘাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.