২১শে জুলাইয়ের শহীদ দিবস পালনের আগে মাত্র ৬ দিন বাকি। যার ফলে তৃণমূলের অন্দরে প্রস্তুতি তুঙ্গে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই একুশে জুলাই তাৎপর্যপূর্ণ রাজনৈতিক মহলে। মঙ্গলবার এই মঞ্চ বাঁধার খুঁটি পুজো ছিল। সেখানেই এবার হাইকোর্টের মামলায় তৈরি হলো আইনি জটিলতা।
প্রতি বছর এই ২১শে জুলাইয়ের সমাবেশে দেখা যায় জনস্রোত। এই জনজোয়ারের ফলে বঙ্গের বিভিন্ন প্রান্তে ব্যাহত হয়ে যায় যান চলাচল। সেই কারণে এবার অল ইন্ডিয়া লইয়ার্স ইউনিয়ন কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে। শহরের অন্যতম ব্যস্ততম রাস্তা হল ধর্মতলা, এসপ্ল্যানেড, বিবাদি বাগ, চৌরঙ্গি সহ তার পার্শ্ববর্তী এলাকা গুলি। এই সহমঞ্চের জন্য সমস্ত রাস্তায় যান চলাচল। যার ফলে দুর্গ কে পরতে হয় সাধারণ মানুষকে।
মামলাকারিরা দাবি করেছেন, শহরে ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা পুলিশকে যথাযথভাবে পালন করতে হবে। বিভিন্ন প্রান্ত থেকে আসা মিছিল ও জমায়েত সুষ্ঠুভাবে পরিচালনা করতে হবে। জনজীবনের স্বাভাবিক গতি রাতে উদ্যোগই হতে হবে প্রশাসনকে। এছাড়াও তাদের পক্ষ থেকে পুলিশের কাছেও বিভিন্ন দাবি রয়েছে। তার মধ্যে অন্যতম হলো পুলিশ প্রশাসনকে প্রয়োজনমতো বিকল্প রুটের ব্যবস্থা রাখতে হবে।
এছাড়াও পুলিশকে দেখতে হবে যাতে অফিসগামী মানুষ, রোগী পরিবহণ ও জরুরি পরিষেবায় কোনো রকম বিঘ্ন না ঘটে। তাই ২৫ শের ২১ জুলাই সভা কিছুটা নিয়ন্ত্রিত পরিবেশে আয়োজন হবে বলে মনে করছে সকলেই। এবার শুধু দেখার, হাইকোর্ট সাধারণ নাগরিকের স্বার্থে কী পদক্ষেপ নিতে চলেছে। পাশাপাশি সেই নির্দেশ অনুসারে প্রশাসন কতটা দায়বদ্ধতার সঙ্গে দায়িত্ব পালন করে সেটাই এখন দেখার।







