জেলা

তমলুক শহরে বেওয়ারিশ লাশ পোঁতার গুজবে উত্তেজনা

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা

গতকাল রাত ৯ টা নাগাদ তমলুক শহরে হাসপাতালের বে ওয়ারিশ ডেড বডি পোঁতার জন্য জন্য গর্ত খোঁড়া নিয়ে এলাকার  মানুষের মধ্যে বিক্ষোভ দেখা যায়।
তমলুক শহরের ১৮ নম্বর ওয়ার্ডের রূপনারায়ণ নদী তীরবর্তী এলাকায় বিকেলে তিনটি বড় বড় গর্ত খোঁড়া হয় প্রশাসনের পক্ষ থেকে।  সাধারণ মানুষ  জিজ্ঞেস করলে যারা গর্ত খুঁড়ছিলেন তারা বলেন এখানে পিকনিকের জন্য গর্ত করা হচ্ছে।

পরবর্তীকালে বিভিন্ন সূত্র থেকে এলাকার মানুষ জানতে পারেন যে এখানে তাম্রলিপ্ত গভমেন্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের বেওয়ারিশ শতাধিক ডেড বডি পোঁতা হবে, সেই কারণেই গর্তগুলো করা হয়েছে। এরপরে এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন এবং তারা এই গর্তগুলি বন্ধ করার উদ্যোগ নেয়। এই গর্তগুলি বোজাতে শুরু করলে তমলুক থানার পুলিশ এসে বাধা দেয়। আর তখনি পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকার মানুষ। বিক্ষোভে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় প্রশাসন। আপাতত এলাকায় মোতায়ন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.