খেলাধুলা

“চুপ করে থাকার সময় শেষ”—ম্যাকালামের আগ্রাসী মন্ত্রে বদলে গেল ইংল্যান্ড

লর্ডস টেস্টে ভারতের বিরুদ্ধে প্রায় গোটা ম্যাচ পিছিয়ে থেকেও জিতে সিরিজে ২-১ এগিয়ে গেছে ইংল্যান্ড। এই নাটকীয় জয় শুধু মাঠের পারফরম্যান্সে নয়, বরং ড্রেসিংরুমের গভীরে ঘটে যাওয়া মনস্তাত্ত্বিক পরিবর্তনের ফসল। ব্রেন্ডন ম্যাকালামের নেতৃত্বে আগ্রাসনের নতুন সংজ্ঞা লিখছে ইংল্যান্ড। সেটা শুধু ব্যাটে বা বলে নয়, মানসিকতায়।

ইংল্যান্ডের তরুণ ব্যাটার হ্যারি ব্রুক জানালেন, তৃতীয় দিনের শেষে ভারতীয়দের সঙ্গে বচসার পরই কোচ ম্যাকালাম স্পষ্ট বার্তা দেন—“ভাল মানুষ হয়ে থাকলে চলবে না।” আগের মতো চুপচাপ নয়, এবার মাঠে জবাব দিতে হবে। তাঁর সেই ভাষণেই জেগে ওঠে গোটা দল। চতুর্থ দিন থেকেই সেই মেজাজ দেখা যায় ইংল্যান্ডের খেলায়। শেষ ইনিংসে ১৯৩ রান কম হলেও আত্মবিশ্বাসে টইটম্বুর ছিলেন স্টোকসরা।

আর এক ক্রিকেটার ব্রাইডন কার্স জানান, দলের মানসিকতা বদলে দেওয়াই ছিল মূল টার্নিং পয়েন্ট। “আমরা আমাদের চিরাচরিত ‘বাজবল’ স্টাইল বদলে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিই। সেটাই আমাদের সাফল্য এনে দেয়।”

কার্স আরও বলেন, “সব সময় একই রকম ক্রিকেট খেলে লাভ নেই। ম্যাচের পরিস্থিতি বুঝে নিজেকে পাল্টে নেওয়া—সেটাই হল পরবর্তী ধাপের ক্রিকেট।” মাঠে শুধু ব্যাট-বল নয়, সিরিজ জয়ের জন্য মানসিকতায় যে কতটা আগ্রাসী হতে হয়, তা লর্ডসে প্রমাণ করেছে ইংল্যান্ড।

ম্যাঞ্চেস্টার টেস্টে ভারতের বিরুদ্ধে ইতিহাস না থাকলেও এবার চ্যালেঞ্জ বড়। তবে ম্যাকালামের দলের মেজাজ বলছে—তাঁরা তৈরি সব প্রতিকূলতা সামলাতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.