জেলা

স্ত্রীর প্রেমিক ও তাঁর পরিবারের হাতে আক্রান্ত স্বামী

স্ত্রীর প্রেমিক ও তাঁর পরিবারের হাতে আক্রান্ত স্বামী। শুধু তাই নয়, স্বামীর বাড়িতে ঢুকে হামলা , ভাঙচুর ও মারধরের অভিযোগ প্রেমিক ও তার পরিবারের বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুর থানা এলাকার দক্ষিণমাজু রথতলায়।আর রাতের এই ধুন্দুমার কান্ড নিয়ে জোর শোরগোল চলছে মাজুতে ।যদিও স্ত্রী সন্তান কে নিয়ে চলে গিয়েছে প্রেমিকের কাছে। আর নিজের সন্তান কে ফিরে পেতে প্রথমে স্ত্রীর প্রেমিক ও তার পরিবারের সঙ্গে বচসা ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে হতভাগ্য স্বামী।এই অশান্তি গড়ায় রাস্তা পর্যন্ত।এরপর বাড়ি ফিরতেই হামলার অভিযোগ উঠেছে প্রেমিকের পরিবারের বিরুদ্ধে।।এই হামলায় আহত প্রেমিক শ্রীকান্ত দে ও তার পরিবার। রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে জগৎবল্লভপুর থানার পুলিশ গিয়ে হামলাকারীদের হাত থেকে শ্রীকান্তকে উদ্ধার করে নিয়ে যায়।তবে এই ঘটনায় এখনো কেউ গ্রেফতার হয়নি। অভিযোগ পাল্টা অভিযোগ থানায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.