ক্রাইমজেলা

গাজোলে নৃশংসতা: দুই বছরের ছেলেকে খুন করে আত্মহত্যার চেষ্টা মায়ের

এ যেন বাস্তবের ক্রাইম থ্রিলার। মালদহের গাজোল থানার করকচ গ্রাম পঞ্চায়েতের আহড়া এলাকায় দুই বছরের শিশুকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল তার মায়ের বিরুদ্ধেই। অভিযুক্ত গৃহবধূ গণকা সরকার (২২) এরপর বিষ খেয়ে ও গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে খবর, পারিবারিক অশান্তির জেরেই এই চরম পদক্ষেপ। ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহত অবস্থায় মা-ছেলেকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন, আর অভিযুক্ত মায়ের চিকিৎসা চলছে।

অভিযুক্ত মহিলা নিজেই ফোনে স্বামীকে ঘটনা জানান, প্রতিবেশীদেরও স্বীকার করেন অপরাধের কথা, এমনকি ক্যামেরার সামনেও দেন স্বীকারোক্তি। খবর পেয়ে গাজোল থানার পুলিশ হাসপাতালে পৌঁছে তদন্ত শুরু করেছে। ঘটনায় শোক ও আতঙ্কে আচ্ছন্ন গোটা এলাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.