জাতিগত জনগণনা নিয়ে বেশ কদিন ধরেই প্রধানমন্ত্রী ও কেন্দ্রের বিজেপি সরকার তীব্র কটাক্ষের স্বীকার হয়েছেন। এদিন শনিবার ছত্তিশগড়ের কানকেরে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অনগ্রসর শ্রেণির জনগণনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র কটাক্ষ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী
তিনি বলেন, “কেন আপনি অনগ্রসর শ্রেণির জাতিগত জনগণনা নিয়ে ভয় পাচ্ছেন? কেন আপনি আপনার বক্তব্যগুলিতে জাতিগত জনগণনা কোনও কথা বলেন না? আমরা সরকারে থাকাকালীন যে তথ্য তৈরি করেছিলাম, কেন আপনি সেটা প্রকাশ করছেন না? কারণ আপনি জানেন আজকের ভারতে অনগ্রসর শ্রেণির মানুষের যতটা পাওয়ার কথা তা পাচ্ছে না। কারণ আপনি এই সত্যি কথাটা অনগ্রসর শ্রেণির যুব সম্প্রদায়ের থেকে লুকিয়ে রাখতে চাইছেন।”







