নিজস্ব সংবাদদাতা : একজন শিল্পী তার শিল্পীসত্তা কে চিরকালই আঁকড়ে ধরে থাকতে চান। জীবনের শেষ অবধি সে তার সত্তা দিয়ে মানুষের ভালোবাসা উপার্জন করে। তবে ‘ হাম রহে ইয়া না রহে কাল ‘ কথাটা চিরন্তন সত্য। যা কখনো কারোর পক্ষেই পাল্টানো সম্ভব না। গান গাইতে গাইতেই সেবছর চিরতরে থেমে গিয়েছিল ভারতীয় প্লেব্যাক singer কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে। গত বছর ৩১ শে মে কলকাতায় গান গাইতে এসেছিলেন তিনি। আর সেটাই ছিল তার জীবনের শেষ স্টেজ শো।
সেবছর 31 তারিখ কলকাতার গুরুদাস কলেজের পক্ষ থেকে তাকে আমন্ত্রিত করা হয়েছিল ফেস্টের সেই রাতকে আরো প্রনোজ্জ্বল করার জন্য। দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে তার স্টেজ শো অনুষ্ঠিত হয়। টানা দেড় ঘণ্টা পারফরমেন্সের পর শারীরিক অসুস্থতা বোধ করেন তিনি। হোটেলে গিয়ে কিছুক্ষন পরই অজ্ঞান হয়ে পড়ায় সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সঙ্গীত শিল্পীকে। কিন্তু ততক্ষণে সব শেষ। তার চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। আর এই খবর ছড়ানোর পর থেকেই শোকের ছায়া নেমে আসে কেকের পরিবার সহ তার ভক্তদের উপর।
এর একবছর পর অর্থাৎ গতকাল ৩১ শে মে তে তার মৃত্যুবার্ষিকীতে আমাদের সকলের প্রিয় সংগীতশিল্পীর একটি ফাইবারের মূর্তি প্রতিস্থাপন করা হয়। যে কলেজে কেকে গান গাইতে এসেছিলেন তারপাশের একটি পার্কে স্থাপন করা হয়েছে মূর্তিটিকে। জানা গেছে শিল্পী মন্টি পাল এই অভিনব মূর্তিটি তৈরি করেছেন। আর এই অনুষ্ঠানে উপস্থিত ছিল গুরুদাস কলেজের পড়ুয়া সহ কলেজের অধ্যক্ষ। এছাড়াও হাজির ছিলেন ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমল চক্রবর্তী। তার উদ্যোগেই প্রয়াত সঙ্গীত শিল্পী কেকের মূর্তিটি বসানোর ভাবনাকে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। উপস্থিত সকলের মন্তব্য, শোকপ্রকাশ নয় অত্যন্ত ভালোবাসা আর আন্তরিকতার জন্যই প্রিয় শিল্পীর মূর্তি স্থাপন করা হয়েছে।







