বিদেশ

ফের ছাত্র আন্দোলনে উত্তাল পদ্মপার, মোহাম্মদ ইউনূসের বাসভবনের দিকে যেতেই বাঁধে পুলিশের সঙ্গে সংঘর্ষ

গত বছর ছাত্র আন্দোলনের জেরে পতন হয় হাসিনা সরকারের। তারপর থেকেই বাংলাদেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের ওপর চলে অকথ্য অত্যাচার। এরপর থেকে ওপার বাংলা শ্বাসন করতে শুরু করে মোঃ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। এবার সেই সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামলো ছাত্র সংগঠন। সেই বিক্ষোভ কর্মসূচিতেই রণক্ষেত্রের চেহারা নেয় ওই দেশের রাজধানী ঢাকা।

“ঢাকামুখী লং মার্চ” কর্মসূচির অংশ হিসেবে পড়ুয়ারা বিক্ষোভ কর্মসূচি পালন করে। বুধবার ঠিক সকাল ১১টা নাগাদ ঢাকার শাহবাগ মোড় থেকে শুরু হয় বিক্ষোভকারী শিক্ষার্থীদের মিছিল। যার ফলে অবরুদ্ধ হয়ে পরে ঢাকার গুরুত্বপূর্ণ রাস্তা। সেই কারণে ব্যাহত হয় জন চলাচল। এমনকি চূড়ান্ত দুর্ভোগের শিকার হতে হয় আমজনতাকে। আন্দোলনকারীদের এই মিছিল এগিয়ে যাচ্ছিল যমুনার দিকে যেখানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সরকারি বাসভবন। তবে সেই মিছিল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা হোটেলের সামনে পৌঁছতেই পুলিশের সঙ্গে বাঁধে ধস্তাধস্তি।

এই মিছিলকে ছত্রভঙ্গ করতে পুলিশ প্রাথমিক ভাবে ব্যবহার করে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড। তবে আন্দোলনকারীরা নিজেদের দাবিতে অটল। তাঁরা ফের একত্রিত হয়ে মিছিল এগিয়ে নিয়ে যেতে শুরু করে। তারপরই সেই আন্দোলনকারী পড়ুয়াদের আটকাতে প্রশাসনের তরফ থেকে চালু করা হয় জল কামান। যার ফলে আরো বেড়ে যায় উত্তেজনার পারদ। ওপার বাংলার এই উত্তাল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হয় পুলিশ প্রশাসন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.