হায়দরাবাদের পর এবার নবি মুম্বাই এ স্ত্রীকে নৃশংস খুন।পরকীয়ার সন্দেহে স্ত্রীকে পুড়িয়া মারল স্বামী। ঘটনার মোড় ঘোরাতে আত্মহত্যার হিসাবে সাজানর চেষ্টা। গ্রেফতার স্বামী। ঘটনাটি নবি মুম্বইয়ের উরান এলাকার পাগোটেগাঁওয়ে।
অভিযুক্ত যুবকের নাম রাজকুমার রামশিরোমণি সাহু। কিছু বছর আগে জাগরানি রাজকুমার সাহুর সঙ্গে বিয়ে হয় তার। কিছু দিন ধরে স্ত্রীকে অন্য কারও সাথে সম্পর্ক তৈরির সন্দেহ করতে শুরু করে রাজকুমার। এই নিয়ে মাঝেমধ্যেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা লেগে থাকত। ঝামেলা বাড়লে স্ত্রীর হাত পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেয় সে। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘটনার পরিঃপেক্ষীতে তদন্ত শুরু করেছে।






