কলকাতাচাকরিরাজ্য

শিক্ষক থেকে অভিযুক্ত! কত টাকা ফেরত দিতে হবে দাগিদের?

দিব্যি চাকরি করছিলেন। পড়াচ্ছিলেন ছাত্র-ছাত্রীদের। মাসের শেষে নিয়মিত বেতনও পাচ্ছিলেন। কিন্তু এখন তাঁদের নাম উঠেছে ‘দাগি’ তালিকায়। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যাঁরা অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছেন, তাঁদের কেবল চাকরি হারানোই নয়, বরং চাকরিতে যোগ দেওয়ার পর থেকে পাওয়া সমস্ত বেতন ১২ শতাংশ সুদ-সহ ফেরত দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। ফলে এক একজন শিক্ষক বা শিক্ষিকার গচ্ছা যাচ্ছে কয়েক কোটি টাকার কাছাকাছি।

কত টাকা ফেরত দিতে হবে?
আইনজীবী ফিরদৌস শামিমের বক্তব্য, “অন্যায়ভাবে নিয়োগ পাওয়া প্রতিটি প্রার্থীকে গড়ে ১০ থেকে ১২ লক্ষ টাকা ঘুষ দিতে হয়েছে।” আদালতের নির্দেশ মেনে তাঁদের আবার সেই টাকার সঙ্গে চাকরির বেতন-সুদ ফেরত দিতে হবে।

নবম-দশম শ্রেণির একজন শিক্ষক স্টার্টিং স্যালারি হিসেবে মাসে প্রায় ৪০ হাজার টাকা পান। ২০১৯ থেকে ২০২৪-এর মার্চ পর্যন্ত গড়ে প্রায় ২৪ লক্ষ টাকা বেতন পেয়েছেন। সঙ্গে ১০ লক্ষ ঘুষ ও সুদ ধরলে মোট গচ্ছা যাচ্ছে প্রায় ৩৪ লক্ষ টাকা।

একাদশ-দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে মাসিক বেতন কিছুটা বেশি—প্রায় ৪৪ হাজার টাকা। ২০২৪ পর্যন্ত বেতনের অঙ্ক দাঁড়িয়েছে প্রায় ২৬ লক্ষ টাকা। ঘুষের টাকা যোগ করলে তাঁদের গচ্ছা যাচ্ছে গড়ে ৩৬ লক্ষ টাকার মতো।

২৬ হাজার চাকরি বাতিল, ১৮০৬ জনের নাম প্রকাশ
গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের এসএসসি প্যানেল বাতিল হয়ে গিয়েছে। চাকরি গিয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর। শনিবার কমিশন প্রকাশ করেছে প্রথম দফায় ১৮০৬ জন ‘দাগি’-র নাম। আইনজীবী ফিরদৌস শামিমের দাবি, “এই তালিকা সম্পূর্ণ নয়। আরও নাম প্রকাশ্যে আসবে। আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি।”

রাজনৈতিক মহলে বিতর্ক
এই তালিকায় একাধিক শাসকদল তৃণমূলের নেতা-নেত্রী ও তাঁদের আত্মীয়স্বজনের নাম উঠে এসেছে। আবার বিরোধী বিজেপিরও কয়েকজন নেতা বা তাঁদের পরিবারের সদস্যের নামও পাওয়া গিয়েছে। ফলে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। অনেকে বলছেন, সকলেই যে টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন তা নয়, কারও কারও ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবই ছিল নিয়োগের মূল হাতিয়ার।

এক কথায়, দাগি শিক্ষকদের সামনে এখন ‘ডাবল ধাক্কা’। একদিকে চাকরি গেল, অন্যদিকে কোটি টাকার বোঝা মাথায় চেপে বসল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.