জেলা

দূর্গাপুরে নবজোয়ারের পাল্টা শুদ্ধিকরন কর্মসূচী বিজেপির

নিজস্ব সংবাদদাতা: শহর ছাড়েননি এখনও অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আগেই ঝাঁটা আর গঙ্গা জল নিয়ে রীতিমতো শহর সাফ করতে রাস্তায় নামল বিজেপি।

 

দুর্গাপুর শহরে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

‘তাই শহরকে কলুষিত হওয়া থেকে রক্ষা করতে আজ হাতে ঝাঁটা আর গঙ্গা জল নিয়ে অভিনব কায়দায় দেখা গেলো বিজেপীর কর্মী ও সমর্থকদের। এই নিয়ে পালটা কটাক্ষ করেছে তৃণমূল নেতৃত্ব।

 

বৃহস্পতিবার সকালে আচমকাই ঝাঁটা হাতে নিয়ে আর গঙ্গা জলের বোতল নিয়ে শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে হাজির হন BJP কর্মী সমর্থকরা, সঙ্গে ছিলেন দুর্গাপুর পশ্চিমের BJP বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়াই ও মহিলা মোর্চার সমর্থকরা।

 

উদ্দেশ্য ছিল একটাই, যে রাস্তা দিয়ে তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্গাপুর এসেছেন সেই রাস্তা ঝাঁট দিয়ে গঙ্গা জল ছিটিয়ে পরিষ্কার করতে হবে। কারণ শহরের রাস্তা কলুষিত হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগমনে। তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে গত পনেরো তারিখ পূর্ব বর্ধমান হয়ে পশ্চিম বর্ধমানে পা রেখেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই অভিযোগ করেন, “যারা কয়লা চুরি করল গোরু চুরি করল তারাই কিনা লাফালাফি করছে। আর এই বাংলাকে কলুষিত করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.