একেই প্রবল বর্ষণে , ক্ষয়ক্ষতি হয়েছিল বিপুল পরিমাণে , এবার তার ওপর ভূমিধস । পুরোপুরিভাবে বিপর্যস্ত সুদানের পশ্চিম দারফুর অঞ্চল । বিশাল ভূমিধসে , সম্পূর্ণরূপে বিপর্যস্ত হয়ে গিয়েছে একটি পাহাড়ি গ্রাম । মৃত্যু হয়েছে হাজারেরও বেশি মানুষের । সূত্রের খবর , এই বিপর্যস্ত গ্রাম জুড়ে , বেঁচে আছেন মাত্র ১ জন মানুষ ।
সুদান লিবারেশন মুভমেন্ট সেনাবাহিনী দ্বারা প্রকাশিত একটি বিবৃতি অনুযায়ী , কয়েকদিনের প্রবল বর্ষণের ফলেই এই ভূমিধস । এই দুর্যোগের জেরে সম্পূর্ণ রূপে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে , মারা পাহাড়ের কোলে অবস্থিত তারাসিন গ্রাম । এই গ্রামেই আপাতত মাত্র ১ জন মানুষের জীবিত থাকার খবর পাওয়া গিয়েছে । পাশাপাশি সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী , সুদানের লেবু উৎপাদনের একটি সুপরিচিত অঞ্চলও সম্পূর্ণ রূপে ধ্বংস হয়ে গিয়েছে । সুদান সেনাবাহিনী এবং আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস ইতিমধ্যেই উদ্ধারকার্য শুরু করে দিয়েছে বলে জানা গিয়েছে ।
পাশাপাশি , গভর্নরের তরফেও , বিবৃতি দিয়ে জানানো হয়েছে , “আমরা আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলির কাছে এই সঙ্কটময় মুহূর্তে জরুরিভাবে হস্তক্ষেপ ও সহায়তা প্রদানের জন্য আবেদন করছি। কারণ এই ট্র্যাজেডি আমাদের জনগণের একা বহন করার ক্ষমতার চেয়েও বেশি”।







