প্রতিবাদে প্রতিবেশী । উত্তাল পড়শি দেশ নেপাল । প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকারের বিরুদ্ধে রীতিমত পথে নেমে জেন জি প্রজন্ম । যুব প্রজন্মের এই প্রতিবাদ সরকারের দুর্নীতি এবং সমাজ মাধ্যমে নিষেধাজ্ঞার বিরুদ্ধে । এমনকি দেশের যুব প্রযন্ত কার্যত উদ্যত হয়েছে নেপালের সংসদ ভবন দখলের উদ্দেশ্যে। প্রতিবাদে নেমে , পুলিশের সঙ্গে ধুন্ধুমার বাঁধে জেন-জি প্রজন্মের । তাদের রুখতে , ব্যবহার করা হয় , কাঁদানে গ্যাস, জলকামান । প্রতিবাদে নেমে , পুলিশের গুলিতে প্রাণ যায় ৫ জনের , আহতের সংখ্যা ১০০ পেরিয়েছে । রাজধানী কাঠমান্ডুতে কার্ফু জারি করা হয়েছে বলে খবর ।
উল্লেখ্য , কিছুদিন আগেই , ভারতের পড়শি দেশ নেপালে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে সোস্যাল মিডিয়া । ফেসবুক , ইনস্টাগ্রাম , ইউটিউব থেকে শুরু করে , বন্ধ ২৬ টি সোস্যাল মিডিয়া প্ল্যাটফর্ম । এমনকি বন্ধ করে দেওয়া হয়েছে হোয়াটস্যাপও। শুধুমাত্র টিকটকের ওপর নিষিদ্ধতা নেই , চলছে টিকটক । এইভাবে , দেশে সোস্যাল মিডিয়া নিষিদ্ধ করে দেওয়ায় যুব প্রজন্মের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজপথ । নেপালে , যুব প্রজন্মের এই আন্দোলনকে নাম দেওয়া হয়েছে , ‘জেন-জ়ি রেভলিউশন’ ।
সূত্রের খবর , নেপালের তথ্য প্রযুক্তি মন্ত্রকের সঙ্গে রেজিস্টার করা হয়নি বলেই দেশে নিষিদ্ধ করা হয়েছে সোস্যাল মিডিয়া । নেপাল সরকার এটিকে নিয়ম সংক্রান্ত বিষয় বলে দাবী করেছে । পাল্টা জনগণের কন্ঠরোধ করা হচ্ছে বলে দাবী তুলেছে নেপালের যুব প্রজন্ম ।
৮ সেপ্টেম্বর , সোমবার , নেপালের মাইতিঘর মান্ডালা থেকে ‘জেন-জ়ি রেভলিউশন’ এর প্রতিবাদ শুরু হয়। আন্দোলন এগোতে থাকে , সংসদ বিল্ডিংকে উদ্দেশ্য করে । আন্দোলন রুখতে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করলে , পাল্টা আন্দোলনকারীরা জলের বোতল ও গাছের ডাল ছুঁড়ে মারেন পুলিশের দিকে ।







