আসন্ন নির্বাচনের পূর্বে চার বঙ্গ বিজেপি নেতার জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করল কেন্দ্র। এই চার বিজেপি নেতা হলেন, কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং, বিজেপির কোচবিহারের জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মণ এবং কোচবিহারের বিজেপির এক্সিকিউটিভ সদস্য তাপস দাস।
উল্লেখ্য, কোচবিহারের বিজেপি জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মন ও কোচবিহারের বিজেপির কার্যনিবাহী সদস্য তাপস দাসকে দেওয়া হয়েছে এক্স ক্যাটাগরির নিরাপত্তা। এখানে বলতে হয়, ২০১৯ সাল থেকে অর্জুন সিং ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছিলেন। তারপর একুশ সালে ‘জেড’ ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয় তাঁকে।
অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ‘ওয়াই’ ক্যাটেগরির সুরক্ষা দেওয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, জেড প্লাস ক্যাটেগরির সুরক্ষা পান অমিত শাহ, রাজনাথ সিং-এর মতো তাবড় নেতারা। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পান সর্বোচ্চ স্তরের এসপিজি নিরাপত্তা।







