রাজ্য

ভোটার তালিকায় মৃত ঘোষণা, বিডিও অফিসে হাজির পাঁচ ‘জীবিত’

হাতে একগাদা কাগজ, মুখে উদ্বেগের ছাপ— এমনই চেহারায় বিহারের ধোরাইয়া ব্লকের বৎসর গ্রামের পাঁচ বাসিন্দা শুক্রবার বিডিও অফিসে ঢুকে পড়েন। দরজায় ঢুকেই একসঙ্গে বলেন, “আমরা মরিনি, এখনও বেঁচে আছি, স্যার!” শুনে হতচকিত অফিসাররা।

পরে জানা যায়, ওই পাঁচ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে গিয়েছে। তাঁদের ‘মৃত’ বলে দেখানো হয়েছে! তাই তাঁরা ছুটে আসেন বিডিও অরবিন্দ কুমারের কাছে, হাতে জীবিত থাকার প্রমাণপত্র নিয়ে।

নামগুলি হল— মোহন শাহ (ক্রমিক ২), সঞ্জয় যাদব (১৭৫), রামরূপ যাদব (২১১), নরেন্দ্র কুমার দাস (৩৬৪) এবং বিষ্ণু প্রসাদ (৩৮০)। সবাই ২১৬ নম্বর বুথের ভোটার। তাঁরা স্মারকলিপি জমা দিয়ে জানান, তাঁরা জীবিত এবং ভোট দেওয়ার অধিকার চান।

বিডিও আশ্বস্ত করেছেন, কেউ ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন না। বুথ লেভেল অফিসারকে (বিএলও) নির্দেশ দেওয়া হয়েছে ফর্ম-৬ পূরণ করে তাঁদের নাম ফের তালিকায় অন্তর্ভুক্ত করতে।

বিহারে সম্প্রতি ভোটার তালিকার বিশেষ সমীক্ষা শেষে প্রায় ৪৭ লক্ষ নাম বাদ গিয়েছে। আগের তালিকায় ভোটার ছিল ৭ কোটি ৮৯ লক্ষ, নতুন তালিকায় তা নেমে এসেছে ৭ কোটি ৪১ লক্ষে।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, মনোনয়ন জমা দেওয়ার ১০ দিন আগ পর্যন্ত নতুন নাম তোলার আবেদন করা যাবে। রাজ্যে ভোট হবে ৬ ও ১১ নভেম্বর, গণনা ১৪ নভেম্বর।

এখন প্রশ্ন উঠছে— এটা কি নিছক ভুল, নাকি প্রশাসনিক গাফিলতির নমুনা?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.