নিজস্ব সংবাদদাতা : মাঠে পাটের জমিতে কাজ করে বাড়ি ফেরার পথে মাঠে বাজ পড়ে মৃত্যু এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার বিকেলে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের অন্তর্গত হুড়কোডাঙ্গা গ্রামে।
মন্তেশ্বরে হুড়কো ডাঙ্গা গ্রামে আজিজুল মল্লিক নামে এক ব্যক্তি মাঠে পাটের জমিতে পাট গাছ বাঁধাই করে বাড়ি ফিরছিলেন, বাড়ি ফেরার পথে মাঠেই তার উপর বাজ পড়ায় অচৈতন্য অবস্থায় পড়ে থাকে, মাঠে কাজ করা অন্যান্য ব্যক্তিরা দেখতে পেয়ে তড়িঘড়ি উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।
মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক দেখে মৃত বলে ঘোষণা করেন। মন্তেশ্বর থানার পুলিশ খবর পেয়ে মৃতদেহ থানায় নিয়ে যায়, এই ঘটনার খবর ছড়িয়ে পড়াতেই পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে ।







