বিদেশ

শত্রুদের কাছ থেকে এলো ভারতীয়দের শুভেচ্ছা! নবরাত্রির শুভেচ্ছা জানালেন কানাডার প্রেসিডেন্ট

কিছু মাস আগেই ভারতের সঙ্গে শত্রুতা করতে নেমেছিল কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তবে সেই উদ্দেশ্যে তিনি সফল হননি। ভারতের পাল্টা জবাব এ ক্ষমা চাইতে বাধ্য হন তিনি। তবে গতকাল নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভারতীয়দের জন্য একটা বার্তা দেন তিনি। সেখানে তিনি বলেন “শুভ নবরাত্রি”।

কিছুদিন পরই আসতে চলেছে ভারতীয়দের সবচেয়ে বড় উৎসব নবরাত্রি ও দুর্গাপুজো। গোটা বিশ্বজুড়ে এই দুর্গাপুজোর খ্যাতি ও সুনাম রয়েছে। এমনকি ইউনেস্কো থেকে দুর্গাপুজোকে “ওয়ার্ল্ড হেরিটেজের” তকমাও দেওয়া হয়েছে। শুধু পশ্চিমবঙ্গেই নয়, গোটা বিশ্ব জুড়ে কিছু কিছু দেশেও হয় এই পুজো। এবার সেই নবরাত্রি ও দুর্গা পুজোর শুভেচ্ছা জানালেন কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো। রোববার রাতে তিনি দেনারে সোশ্যাল মিডিয়া একাউন্টে এই লেখার দ্বারা ভারতীয়দের শুভেচ্ছা জানান তিনি বলেন,”আমি হিন্দু সম্প্রদায়ের সদস্যদের এবং যারা এই উত্‍সব উদযাপন করছেন তাদের সবাইকে আমার উষ্ণ শুভেচ্ছা পাঠাচ্ছি।”

শুধু এই লেখাই নয় এরপর ঐদিন রাতেই একটা প্রেস সম্মেলনে তিনি বলেন,”নবরাত্রি হিন্দু ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পবিত্র উত্‍সবগুলির মধ্যে একটি, যা দেবী দুর্গার অসুর মহিষাসুরের ওপর বিজয় এবং মন্দের ওপর ভালোর বিজয়কে চিহ্নিত করে।” তিনি আরও বলেন,”নবরাত্রিকে নারীসুলভ শক্তির উদযাপন হিসেবে দেখা হয়, এটি বন্ধু এবং পরিবারের জন্য একত্রিত হওয়ার এবং প্রার্থনা, আনন্দ, বিশেষ খাবার এবং আতশবাজি দিয়ে প্রাচীন ঐতিহ্যকে সম্মান করার সময়।”

হিন্দুদের শুভেচ্ছা জানানোর পর খালিস্থানি সংগঠন নিয়েও অনেক কথা বলেন তিনি। যেই খালিস্থানীদের নিজের দেশে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছিল। তিনি বলেন,”সরকার নিষিদ্ধ খালিস্তান টাইগার ফোর্সের প্রধান নিজার খুনের সাথে ভারতীয় সরকারী এজেন্টদের যুক্ত করার বিশ্বাসযোগ্য অভিযোগগুলি সক্রিয়ভাবে অনুসরণ করছে। ভারত এই অভিযোগকে অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে।” এরপর তিনি বলেন,”খালিস্থানি টাইগার ফোর্স এর প্রধান “নিজ্জারকে”খুন করে দুই অজ্ঞাত ব্যক্তি”। সব শেষে তিনি বলেন বেশিরভাগ কূটনীতিকদের সিঙ্গাপুরে স্থানান্তরিত করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.