খেলাধুলা

কোন কোন সংস্থা পাবে দল? মহিলাদের আইপিএল প্রসঙ্গে চুড়ান্ত সিদ্ধান্তগ্রহণের পথে বিসিসিআই

 

মহিলাদের আইপিএল সফল করার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে বিসিসিআই-এর তরফে। ফ্র্যাঞ্চাইজির জন্য দরপত্র চাওয়া হয়েছে আগ্রহী সংস্থাগুলির কাছ থেকে। প্রতিযোগিতার ছ’টি দলের মালিকানা কারা পাবে, তা আগামী ২৫ জানুয়ারি জানিয়ে দেবে বোর্ড। উল্লেখ্য,আগামী ৩ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত হতে পারে মহিলাদের প্রথম আইপিএল।

 

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড যে মহিলাদের আইপিএল দল কেনার জন্য কোনও বেস প্রাইস রাখেনি, তা বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত বলেই মনে করছে অভিজ্ঞমহল। তাঁদের দাবি, অধিক বেস প্রাইস থাকলে ভয়ে হয়তো অনেকেই দল কিনতে আগ্রহী হতেন না। ফলে অনেক দিক ভেবেচিন্তেই দল কেনার আগ্রহ লক্ষ্য করা যাবে।

 

কোন কোন শহরের দলকে দেখা যাবে এই প্রতিযোগিতায়? কোন কোন ফ্র্যাঞ্চাইজি? ইতিপূর্বে জানা গিয়েছিল পুরুষদের আইপিএলের একাধিক ফ্র্যাঞ্চাইজি প্রমীলা আইপিএলেও দল কিনতে আগ্রহী। তবে উক্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বিসিসিআই নেবে। যা তারা আগামী ২৫ জানুয়ারি জানাতে চলেছে, এমনটাই সূত্রের খবর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.