ক্রাইমদেশ

১৪২ জন ছাত্রীকে যৌন হেনস্তা করার অভিযোগ উঠল স্কুলেরই প্রিন্সিপালের ওপর

১৪২ জন স্কুলছাত্রীকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠল হরিয়ানার একটি সরকারি স্কুলের প্রধান শিক্ষকের উপর। প্রায় ৫৫ বছর ধরে চলে আসছিল এই যৌন হেনস্থা। কিন্তু তবুও তার ওপর কোন পদক্ষেপ নেয়নি পুলিশ। অবশেষে হরিয়ানা মহিলা সংগঠনের প্রচেষ্টায় তদন্ত শুরু হয় এই ব্যক্তির উপর। তদন্ত শুরু করে ৬০ জানা গেলেও পরের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৪২।

হরিয়ানা রাজ্যের জিন্দ জেলায় অবস্থিত এই সরকারি স্কুল। তবে এই সরকারি স্কুলে পড়াশোনার পাশাপাশি ছাত্রীদের উপর হয় যৌন হেনস্থা। সেই হেনস্তার অভিযোগ উঠল স্বয়ং প্রিন্সিপালেরই ওপর। সেক্সুয়াল হ্যারাসমেন্ট কমিটি’র ইনভেস্টিগেশন থেকে জানা গেছে,”এই যৌন নির্যাতন চলছিল ৫৫ বছর ধরে। অবশেষে যখন এই বিষয়ে পুলিশ কোন পদক্ষেপ নিচ্ছিল না সেই সময় সরব হয় হরিয়ানার মহিলা কমিশনের প্রধান রেনু ভাটিয়া। তারই নেতৃত্বে পুলিশ তদন্ত শুরু করতে বাধ্য হয় এই প্রিন্সিপালের ওপর।”

এই তদন্তের ফলে ওই প্রিন্সিপাল কে বরখাস্ত করেছে শিক্ষা দপ্তর। গত ৬ নভেম্বর থেকে গ্রেপ্তারও করেছে পুলিশ। তবে দেশের শান্তিরক্ষার্থে এই প্রিন্সিপালের নাম ও ঠিকানা এখনো প্রকাশ্যে আনা হয়নি। তবে সরকারের তরফ থেকে জানা গিয়েছে,”এই প্রিন্সিপালের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে”।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.