জেলা

পুলিশের গাড়ির ধাক্কায় মৃত পথযাত্রী

পুলিশের গাড়ির ধাক্কায় মৃত পথযাত্রী। দূর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে তেহট্ট থানার কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কের বেতাই পেট্রল পাম্প সংলগ্ন এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম নিরঞ্জন মণ্ডল (৪৫)। পেশায় তিনি একজন মাছ বিক্রেতা।

স্থানীয় সূত্রে খবর, মাছ বিক্রি করে নিজের স্কুটিতে ফিরছিলেন মৃত নিরঞ্জন মণ্ডল। আচমকাই একটি পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে স্কুটিতে ও পড়ে একটি গেছে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ছিটকে পড়ে স্কুটি চালক নিরঞ্জন মণ্ডল। বিকট আওয়াজে আশেপাশের লোকজন ছুটে আসে। ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিরঞ্জনকে নিয়ে যাওয়া হয় তেহট্ট মহকুমা হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিত্‍সক তাঁকে ‘মৃত’ ঘোষণা করেন।

সেই সময় গাড়িতে থাকা নাজিরপুর ফাঁড়ির ইনচার্জ নির্মাল্য দত্ত। নাজিরপুর ফাঁড়ির ইনচার্জ নির্মাল্য দত্ত ও চালক মুকেশ হালদার জখম হন। তাদের প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তেহট্ট থানার পুলিশ ।

প্রত্যক্ষদর্শীদের দাবি, পুলিশের গাড়ির গতিবেগ অনেক বেশি ছিল। পুরো ঘটনায় এলাকাবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.