বুধবার সন্ধ্যা হতেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন ব্লকে ব্লকে সভাপতিদের নাম দলের পেজে দেওয়া হয়, আর তাতে দেখা যায় পূর্ব বর্ধমানের রায়না দুই ব্লকের পুনরায় সভাপতি হিসাবে সৈয়দ কলিমুদ্দিন এর উপরই আস্থা রাখে দল।
সৈয়দ কলিমুদ্দিন কে পুনরায় ব্লক সভাপতি হিসাবে ঘোষণায় খুশির হাওয়া ব্লকে তৃণমূল কর্মী ও নেতা দের। শুভেচ্ছা জানাতে ছাত্র যুব সকলেই ব্লক পার্টি অফিসে উপস্থিত হচ্ছে। সৈয়দ কলিমুদ্দিন মুখোমুখি হয়ে প্রথমেই দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও দলের নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন দল তাঁর উপর ভরসা রেখেছে তাই দলের অনুগত হয়েই তিনি কাজ করে যেতে চান। সামনেই লোকসভা ভোট দলের সকল কর্মী সমর্থকদের এক হয়ে লড়াই করে দলের মনোনীত প্রার্থীকে বিধানসভার মতোই লোকসভায় বিপুল ভোটে জেতাতে হবে। বিধানসভা, পঞ্চায়েতের মতো লোকসভা ভোটেও রায়না দুই থেকে দলীয় প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবেন।







