জেলা

হলদিয়া কোস্ট গার্ডে অনুষ্ঠিত হলো রাইজিং ডে

হলদিয়া কোস্ট গার্ডে অনুষ্ঠিত হলো রাইজিং ডে। আন্তর্জাতিক জল সীমান্তের পাশাপাশি অনুপ্রবেশ ও চোরাচালান রুখতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে উপকূল রক্ষী বাহিনী। হলদিয়ায় অনুষ্ঠিত হলো ৪৮ তম কোস্টগার্ড রাইজিং ডে। এই অনুষ্ঠান উপলক্ষে সাংবাদিক বৈঠক করেন উপকূল রক্ষী বাহিনীর উত্তর-পূর্বাঞ্চলের ভারপ্রাপ্ত কমান্ডার আইজি ইকবাল সিং চৌহান। তিনি বলেন, উপকূল সুরক্ষায় ভারতীয় সেনাবাহিনী বলিষ্ঠ ভূমিকা পালন করে চলছে। অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে চলছে। এরপর হলদিয়া থেকে হবারক্রাফটে গঙ্গাসাগর যাত্রা করে। হলদিয়া তট রক্ষী বাহিনী বিপদে পড়া বহু মৎস্যজীবীকে উদ্ধার করেছেন। সম্প্রতি গঙ্গাসাগর মেলায় ঘটে যাওয়া 180 জনকে উদ্ধার করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.