দেশ

দিল্লির বুকে ফের ফিরে এলো বোমা আতঙ্ক

ভোটের আবহে দেশের মধ্যে একের পর এক জায়গায় দেখা যাচ্ছে বোমা আতঙ্ক। গত কিছুদিন আগেই কলকাতা বিমানবন্দরে মেইলের মাধ্যমে হুমকি এসেছিল। পাশাপাশি গত বুধবার থেকে দিল্লি ও এনসিআরের বিভিন্ন স্কুলে ইমেইলের মাধ্যমে হুমকি আসে। সেই আতঙ্কের রেশ কাটতে না কাটতেই বোমা আতঙ্ক রাজধানীতে। শনিবার দুপুরে হল ব্যাগ ভর্তি বোমা উদ্ধারের আশঙ্কা করা হয়।

গত দুইদিন ধরে পুরো রাজধানিতেই বোমা আতঙ্কে চলছে নাকা তল্লাশি। এখনো পর্যন্ত সেই রেশ কাটেনি। তারমধ্যে আজ সকালবেলা কনট প্লেসের এন ব্লক থেকে রহস্যজনকভাবে একটি ব্যাগ বোঝাই করা বোমার আশঙ্কা করা হয়েছে। যার ফলে আরো আতঙ্কিত হয়ে পরেছে দিল্লির মানুষ। প্রথমে ব্যাগটি চোখে পরে স্থানীয় বাসিন্দাদের।

অনেকক্ষণ সেখানে ব্যাগটি পরে থাকায় এলাকার বাসিন্দাদের সন্দেহ হয়। এরপর পুলিশ খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌছায়। তৎক্ষণাৎ পুরো এলাকা ঘিরে ফেলে এনএসজি কম্যান্ডো। পাশাপাশি বোম্ব স্কোয়াডের আধিকারিকরা বোম্ব নিষ্ক্রিয় করার কাজ শুরু করে। তবে তল্লাশির পর ব্যাগ খুলতেই সেরকম কিছু পাওয়া যায়নি। এছাড়াও প্রতিনিয়ত দিল্লির বুকে বোমা আতঙ্কের ঘটনা প্রশ্নের মুখে ফেলে দিয়েছে প্রশাসনের ভূমিকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.