জেলা

কুড়াল দিয়ে কিশোরীকে কুপিয়ে খুন করল নিজের দাদারাই

সম্প্রতি আর পাঁচটা কিশোরীর মত প্রেমের সম্পর্কের কথা বাড়িতে গোপন করেছিল ১৮ বছরের ওই দলিত কিশোরী।আদিবাসী যুবকের সঙ্গে বোনকে প্রেম করতে দেখেই চরম পদক্ষেপ নেই দাদারা। রাগের মাথায় বোন ও তার প্রেমিককে জঙ্গলে টেনে হিঁচড়ে নিয়ে যায় তারা। এরপরই কুড়ুল দিয়ে বোনকে কুপিয়ে হত্যা করে দাদারা। নৃশংস হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্তরা।

তাদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ আধিকারিকেরা।পুলিশ সূত্রে জানা গিয়েছে,মঙ্গলবার হত্যাকাণ্ডটি ঘটেছে ঝাড়খণ্ডের ছেত্রা জেলার সেহদা গ্রামে। দলিত কিশোরী ও আদিবাসী যুবককে একসঙ্গে দেখে জঙ্গলে নিয়ে যায় অভিযুক্তরা। বোনকে খুন করার পর যুবককেও খুনের চেষ্টা করে তারা। কোনও মতে ঘটনাস্থল থেকে পালিয়ে যান সেই যুবক। এরপরই থানায় এসে খবর দেয় সে। ইতোমধ্যেই কিশোরীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যুবককেও। অভিযুক্তদের খোঁজ চালাচ্ছেন পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.