কলকাতা

সন্দীপের জামিনে শোকাহত তিলোত্তমার মা

আর জি করের চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনাকে কেন্দ্র করে গ্রেপ্তার করা হয়েছিল প্রাক্তন অধ্যাপক সন্দীপ ঘোষ ও প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলকে। ৯০ দিন পরেও চার্টসিট জমা না হওয়ায় জামিন হয় তাঁদের। চিকিৎসক ধর্ষণ ও হত্যা কাণ্ডে গ্রেপ্তার করা হয় তাঁদের।
সিবিআই একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানান তারা ওই ঘটনার যথাযত প্রমান সংগ্রহ করতে পারেননি তাই সিসিটিভি ফুটেজের উপর জোর দিচ্ছেন তারা।
কিছুদিন আগে কেন্দ্রীয় এজেন্সির কৌঁসুলি আদালত জানান, তাঁদের কাছে একটি ৯০০ ঘণ্টার ফুটেজ আছে । সেই ফুটেজ তারা ‘ফ্রেম বাই ফ্রেম’ দেখছেন। তার জন্য পর্যাপ্ত সময় দরকার। যেহেতু ওই সিসিটিভি ফুটেজ দেখতে অনেকটা সময় লাগছে , সেই কারণে তাঁরা চার্জশিট দিতে পারছে না বলে জানিয়েছিল সিবিআই।
গ্রেফতারির ৯০ দিনের মধ্যে সন্দীপ-অভিজিতের বিরুদ্ধে সিবিআই চার্জশিট দিতে না পারায় তাঁদের জামিন দিয়ে দেয় শিয়ালদহ আদালত। এই খবর প্রকাশ্যে আসার পরেই সাংবাদিকদের মুখোমুখি হন নির্যাতিতার মা, তিনি বলেন ‘আমি এই ঘটনায় খুবই হতাশ। আমাদের কাছে বলার মতো কোনও কথা নেই। ৯০ দিনের মধ্যে সিবিআই চার্জশিট দিতে না পারার জন্য তাঁদের জামিন হয়ে গেল! আর কী বলার আছে!”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.