চুরি যাওয়া পাঁচ লক্ষ টাকা মূল্যের সোনা রুপো এবং ল্যাপটপ উদ্ধার। বেশ কিছুদিন ধরে কল্যাণী থানার সগুনা অঞ্চলে বিভিন্ন বাড়ি থেকে সোনা রুপো সহ পিতলের বাসনপত্র চুরি যাওয়ার অভিযোগ উঠছিল। তদন্ত নেমে কল্যাণী থানার পুলিশ দিন দুয়েক আগে একজন অভিযুক্তকে গ্রেফতার করে। তদন্ত করে পুলিশ জানতে পারে যে ব্যক্তিটি দেড় মাস ধরে সগুনা অঞ্চলে পরিবার সমেত ভাড়া বাড়িতে থেকে এই চুরির কর্ম করছিল। এছাড়াও বহু বার সে চুরির ঘটনার জন্য গ্রেপ্তার হয়েছে । জানা গেছে , তাদের একটি গ্রুপ আছে যারা বিভিন্ন অঞ্চল থেকে সোনা রূপো গয়না ইত্যাদি চুরি করে থাকে। অভিযুক্তর কাছ থেকে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার সোনা এবং রুপো , তিনটি মোবাইল তিনটি ল্যাপটপ বেশকিছু স্মার্টওয়াচ এবং কিছু পিতলের বাসন পাওয়া যায়।
Read Next
November 13, 2026
৪০ বছরের পুরোনো বিবাদের জের! গুরুগ্রামে যুবককে পিটিয়ে আধমরা করে বাড়ির দরজায় ফেলে গেল দুষ্কৃতী
November 13, 2026
১৯টি ব্লক নিয়ে আত্মপ্রকাশ নতুন সুন্দরবন জেলার! কাকদ্বীপে তৈরি হবে সদর দপ্তর, চূড়ান্ত প্রশাসনিক রূপরেখা
November 12, 2026
পলাতক অভিযুক্তের মদতে ফের হামলা, ছাদ থেকে ফেলে দেওয়া হলো গণধর্ষণের শিকার তরুণীকে!
November 12, 2026
প্রতিবাদ করতেই ভয়াবহ পরিণতি! চলন্ত লোকাল ট্রেন থেকে তরুণীকে ধাক্কা, চাকায় কাটা পড়ল হাত, গ্রেফতার অভিযুক্ত
November 12, 2026
বক্সার জঙ্গলেও থাকতে নারাজ ‘ডুয়ার্সের রানি’! ফের পালাল বাঘিনি, গর্ভের তিন শাবক নষ্ট হওয়ার আশঙ্কা
November 12, 2026
মন্দারমণিতে বেআইনি নির্মাণে কড়া প্রশাসন: মাঝরাতে হোটেল ভেঙে আটক ৭
Related Articles
পিংলার জলচকে এবার কোচবিহারের রাজবাড়ি! মহালয়ায় মণ্ডপের ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
September 21, 2025
শিক্ষক দিবসে হনুমান পুজো করে শুভেন্দুকে শিক্ষা দেওয়ার প্রার্থনা, ফের বিতর্কে তৃণমূল নেতা
September 6, 2025
Check Also
Close
-
ইট-বালি ফেলা নিয়ে ঝামেলা, চলল গুলি ও বোমাDecember 6, 2023





