জেলা

গাড়ি চালকদের সতর্ক করতে নামল কলেজ পড়ুয়ারা

গাড়িচালক ও পথচারীদের সতর্কতার জন্য ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচি চালু করেন রাজ্যের পুলিশ প্রশাসন। পথ দুর্ঘটনার সংখ্যা কমলেও এখনও বাইকচালকদের একাংশের মধ্যে হেলমেট না পরেই বাইক চালানোর প্রবণতা দেখা যায়। এবার তাঁদেরকে সতর্ক করতে উদ্যোগী হল কলেজ পড়ুয়ারা।

আপনার জন্য আপনার বাড়ির লোক অপেক্ষায় রয়েছে, সর্বদা মাথায় হেলমেট পরে বাইক চালান। হেলমেট বিহীন বাইক আরোহীর হাতে চকোলেট তুলে দিয়ে ও মিষ্টিমুখ করিয়ে এমনই বার্তা দিল পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ২ গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজের পড়ুয়ারা। রাজ্যজুড়ে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’-এর সচেতনতামূলক কর্মসূচি শুরু হয়েছে।

সেক আজারুদ্দিনের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন কলেজ ক্যাম্পাস থেকে একটি মিছিল বের করা হয়। এই মিছিলটি কাসমুলি বাজার পরিক্রমা করে কলেজের ক্যাম্পাসেই শেষ হয়। পথচলতি হেলমেট বিহীন বাইক আরোহীদের আটকে হেলমেট পরার গুরুত্ব বোঝায় কলেজ পড়ুয়াড়া। এদিন শিক্ষার্থীদের তরফে লরির চালক, বাসের চালক ও গাড়ির চালকদের হাতেও গোলাপ ফুল ও মিষ্টি তুলে দেওয়া হয়। এই অবস্থায় হেলমেট বিহীন এক বাইক আরোহী সেই পথ দিয়ে আসছিলেন । তখন তাকে সর্বদা হেলমেট পরে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছে পড়ুয়ারা। কলেজের ছাত্র আজারুদ্দিন বলেন ‘আপনার জন্য আপনার পরিবারের লোক অপেক্ষায় রয়েছে’, এরপরই ওই বাইক আরোহীকে গোলাপ ফুল ও চকলেট দেওয়া হয়।

কলেজের প্রিন্সিপাল ডক্টর শৈশব কুমার ডিন্ডা জানিয়েছেন, সত্যি গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ ছাত্র ছাত্রীদের তত্ত্বাবধানে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আজারুদ্দিনের যহযোগীতায় এই কাজটি চালিয়ে যেতে পেরেছি। সত্যি আমরা খুব খুশি। আমি আজহারউদ্দীনকে দায়িত্ব দিয়েছি এমন কাজ যেন আরো অনেক হয়। এই কর্মসূচি আমাদের সমাজকে আলাদা মাত্রা দেবে। এইধরণের উদ্যোগ এরা নিয়েছে। আমার সর্বতোভাবে সহযোগিতা থাকবে। এটা আমাদের দায়িত্ব। এই কলেজের ছাত্রছাত্রী আমাদের পথ দেখাচ্ছে। তাই সবাইকে সাধুবাদ জানাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.