জেলা

গ্যারেজে কর্মরত অবস্থায় আগুনে ঝলসে গেল গ্যারেজ কর্মী !

গ্যারেজে কর্মরত অবস্থায় আগুনে ঝলসে গেল গ্যারেজ কর্মী। উদ্ধার করে হাসপাতালে ভর্তি করল পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায় সিউড়ি থেকে কচুজোর যাওয়ার রাস্তায় গ্যারেজের ভেতর একাই কাজ করছিলেন রাজু বাগদী নামের এক কর্মী। গ্যারেজের শাটার নামিয়ে কাজ করার সময় গ্যারেজের ভেতর থাকা কোন এক দাহ্য পদার্থে হঠাৎই আগুন ধরে যায়। সেই আগুন ছড়িয়ে পড়তেই অগ্নিদগ্ধ হয়ে যায় এই যুবক। স্থানীয় বাসিন্দারা প্রাথমিক চেষ্টার সাথে সাথে খবর দেয় পুলিশকে। সদাইপুর থানা পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে এবং সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ওই যুবক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.