মৃত্যু দন্ডের সাজায় নিয়ন্ত্রণ পাক সরকারের ! পাক পার্লামেন্টে শুরু হয়েছে , মৃত্যুদণ্ড সংক্রান্ত আইন সংশোধন করার প্রক্রিয়া । এবার শুধুমাত্র গুরুতর অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ড সীমাবদ্ধ রাখতে উদ্যোগী হয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
শুক্রবারই পাক পার্লামেন্টের উচ্চকক্ষ সেনেট এ সংক্রান্ত একটি বিল পাশ হয়েছে যাতে পাক ফৌজদারি আইনের ৩৫৪-এ অর্থাৎ সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া ও, ৪০২-সি অর্থাৎ মহিলাদের প্রকাশ্যে , পোশাক খুলে মানহানি করা বা হেনস্থা করা সহ চারটি ধারায় দোষীদের মৃত্যুদণ্ড না হয়ে তার পরিবর্তে সর্বোচ্চ সাজা হিসেবে যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার কথা বলা হয়েছে।
বিগত এক দশকের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের মধ্যে যে সব দেশে সব থেকে বেশি মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে , তার মধ্যে প্রথম সারিতে রয়েছে পাকিস্তান । বিশ্বব্যাপী বার্ষিক মৃত্যুদণ্ডের সাজা প্রায় প্রায় ১৩ শতাংশই পাক রাষ্ট্রে দেওয়া হয়। যা নিয়ে ইতোমধ্যেই বেশ কিছু মানবাধিকার সংগঠন , পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের মতো রাষ্ট্রগোষ্ঠী বহু সময়ই উদ্বেগ প্রকাশ করেছে। তাই এবার মৃত্যুদণ্ড দেওয়া নিয়ে নতুন নিয়ম আনার ক্ষেত্রে উদ্যোগী হয়েছে পাক সরকার।







